1 Samuel 30:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে যখন সে তাঁকে সেই দলের কাছে পৌঁছে দিল, তখন তারা সমস্ত ভূমিতে ছড়িয়ে ছিল। ভোজন পান ও উৎসব করছিল, কারণ ফিলিস্তিনীদের দেশ ও এহুদার দেশ থেকে তারা প্রচুর লুণ্ঠিত দ্রব্য এনেছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সে দাউদকে তাদের কাছে নিয়ে গেল, আর সেখানে তারা গ্রামাঞ্চলে ছড়িয়ে-ছিটিয়ে ভোজনপান ও বিশ্রাম করছিল কারণ তারা ফিলিস্তিনীদের দেশ থেকে ও যিহূদা থেকে প্রচুর পরিমাণে লুন্ঠিত জিনিসপত্র সংগ্রহ করেছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যখন সে তাঁহাকে পৌঁছাইয়া দিল, দেখ, তাহারা সমস্ত ভূমি ব্যাপিয়াছিল, ভোজন পান ও উৎসব করিতেছিল, কারণ পলেষ্টীয়দের দেশ ও যিহূদার দেশ হইতে তাহারা প্রচুর লুটদ্রব্য আনিয়াছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যখন সে তাঁহাকে পৌঁছাইয়া দিল, দেখ, তাহারা সমস্ত ভূমি ব্যাপিয়া ছিল। ভোজন পান ও উৎসব করিতেছিল, কারণ পলেষ্টীয়দের দেশ ও যিহূদার দেশ হইতে তাহারা প্রচুর লুটদ্রব্য আনিয়াছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে সে দায়ূদকে ঐ দলের কাছে নিয়ে গেল। তারা তখন একটা মাঠের মধ্যে ছড়িয়ে পড়েছিল এবং খাওয়া-দাওয়া করছিল ও মদ খেয়ে আমোদ-প্রমোদ করছিল, কারণ পলেষ্টীয়দের দেশ ও যিহূদা এলাকা থেকে তারা অনেক জিনিসপত্র লুটপাট করে এনেছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে সে দাউদকে ঐ দলের কাছে নিয়ে গেল। তারা তখন একটা মাঠের মধ্যে ছড়িয়ে পড়েছিল এবং খাওয়া-দাওয়া করছিল ও মদ খেয়ে আমোদ-প্রমোদ করছিল, কারণ ফিলিস্তিনীদের দেশ ও এহুদা এলাকা থেকে তারা অনেক জিনিসপত্র লুটপাট করে এনেছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সে যখন তাঁকে ঐ দলের আস্তানায় নিয়ে এল তখন তারা প্রান্তরে চারিদিকে ছড়িয়ে পড়ে খাওয়াদাওয়া ও নাচগানে মত্ত ছিল। তারা যিহুদীয়া ও ফিলিস্তিনীদের দেশ থেকে প্রচুর জিনিসপত্র লুঠ করে এনেছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মিশরীয় লোকটি দায়ুদকে অমালেকীয়দের কাছে পৌঁছে দিল| সেই সময় তারা মাটিতে চারিদিকে ছড়িয়ে গড়াগড়ি দিচ্ছিল, খাওয়া দাওয়া ও পান করছিল| পলেষ্টীয়দের দেশ আর যিহূদা থেকে যা লুঠপাট করে এনেছিল সে সব নিয়ে ওরা ফূর্তি করছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে যখন সে তাকে পৌছিয়ে দিল, দেখ, তারা সমস্ত ভূমি জুড়ে, ভোজন পান ও উত্সব করছিল, কারণ পলেষ্টীয়দের দেশ ও যিহূদার দেশ থেকে তারা প্রচুর লুট দ্রব্য এনেছিল৷