1 Samuel 30:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দাউদ সন্ধ্যাকাল থেকে পরদিনের সন্ধ্যা পর্যন্ত তাদের আক্রমণ করলেন; তাদের মধ্যে এক জনও রক্ষা পেল না, কেবল চার শত যুবক উটে চড়ে পালিয়ে গেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দাউদ সেদিন ভরসন্ধ্যা থেকে শুরু করে পরদিন সন্ধ্যাবেলা পর্যন্ত তাদের সঙ্গে যুদ্ধ করলেন, ও উটের পিঠে চেপে পালিয়ে যাওয়া 400 জন যুবক ছাড়া তাদের মধ্যে আর কেউই রক্ষা পায়নি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দায়ূদ সন্ধ্যাকাল অবধি পরদিনের সন্ধ্যা পর্য্যন্ত তাহাদিগকে আঘাত করিলেন; তাহাদের মধ্যে এক জনও রক্ষা পাইল না, কেবল চারি শত যুবক উটে চড়িয়া পলায়ন করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দায়ূদ সন্ধ্যাকাল অবধি পরদিনের সন্ধ্যা পর্যন্ত তাহাদিগকে আঘাত করিলেন; তাহাদের মধ্যে একজনও রক্ষা পাইল না, কেবল চারি শত যুবক উটে চড়িয়া পলায়ন করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দায়ূদ সেই দিনের বিকালবেলা থেকে শুরু করে পর দিন সন্ধ্যা পর্যন্ত তাদের সংগে যুদ্ধ করলেন। তাদের মধ্যে কেউই রক্ষা পেল না, কেবল চারশো যুবক উটের পিঠে করে পালিয়ে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দাউদ সেই দিনের বিকালবেলা থেকে শুরু করে পর দিন সন্ধ্যা পর্যন্ত তাদের সংগে যুদ্ধ করলেন। তাদের মধ্যে কেউই রক্ষা পেল না, কেবল চারশো যুবক উটের পিঠে করে পালিয়ে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাউদ সেদিন গোধূলিবেলা থেকে পরের দিন সন্ধ্যা পর্যন্ত তাদের আক্রমণ করে হত্যাকাণ্ড চালালেন। চারশো যুবক ছাড়া তাদের কেউই রক্ষা পেল না। ঐ যুবকেরা উটে চড়ে পালিয়ে গিয়েছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ুদ তাদের আক্রমণ করে হত্যা করলেন| সূর্যোদয় থেকে পরদিন সন্ধ্যে পর্যন্ত তারা যুদ্ধ করলো| 400 জন অমালেক যুবক ঝাঁপ দিয়ে, উটে চড়ে পালিয়ে গেল| বাকীরা সকলে নিহত হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দায়ূদ সন্ধ্যা থেকে পরের দিন সন্ধ্যা পর্যন্ত তাদেরকে আঘাত করলেন; তাদেরও মধ্যে একজনও রক্ষা পেল না, শুধু চারশো যুবক উটে চড়ে পালাল৷