1 Samuel 30:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাদের ছোট বা বড়, পুত্র বা কন্যা অথবা দ্রব্য-সামগ্রী ইত্যাদি যা কিছু ওরা নিয়ে গিয়েছিল, তার কিছুরই ত্রুটি হল না; দাউদ সমস্তই ফিরিয়ে আনলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কোনো কিছুই হারায়নি: অল্পবয়স্ক বা বয়সে বৃদ্ধ, ছেলে বা মেয়ে, লুন্ঠিত জিনিসপত্র বা তারা নিয়ে গিয়েছিল এমন অন্য সবকিছু দাউদ ফিরিয়ে নিয়ে এলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাদের ছোট কি বড়, পুত্র কি কন্যা, অথবা দ্রব্য-সামগ্রী প্রভৃতি যাহা কিছু উহারা লইয়া গিয়াছিল, তাহার কিছুরই ত্রুটি হইল না; দায়ূদ সমস্তই ফিরাইয়া আনিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাদের ছোট কি বড়, পুত্র কি কন্যা, অথবা দ্রব্য-সামগ্রী প্রভৃতি যাহা কিছু উহারা লইয়া গিয়াছিল, তাহার কিছুরই ত্রুটি হইল না; দায়ূদ সমস্তই ফিরাইয়া আনিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের কম বা বেশী বয়সের লোক, তাদের ছেলে বা মেয়ে আর যে সব জিনিস অমালেকীয়েরা লুট করেছিল বা নিয়ে এসেছিল তার কিছুই বাদ পড়ল না; দায়ূদ সবই ফিরিয়ে আনলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের কম বা বেশী বয়সের লোক, তাদের ছেলে বা মেয়ে আর যে সব জিনিস আমালেকীয়রা লুট করেছিল বা নিয়ে এসেছিল তার কিছুই বাদ পড়ল না; দাউদ সবই ফিরিয়ে আনলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁর দুই স্ত্রীকেও তিনি মুক্ত করলেন। তাদের পুত্রকন্যা, ছোটবড় সব লোক এবং যাবতীয় জিনিসপত্র যা অমালেকীরা নিয়ে গিয়েছিল তার কিছুই খোওয়া যায়নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিছুই খোয়া যায় নি| শিশু বৃদ্ধ সকলকেই ফিরে পাওয়া গেল| তারা তাদের সব ছেলে মেয়েদের এবং তাদের দামী জিনিসপত্র সব ফিরে পেল| দায়ুদ সব ফিরিয়ে নিয়ে এলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদের ছোট কি বড়, পুত্র কি কন্যা, অথবা দ্রব্য সামগ্রী প্রভৃতি যা ওরা নিয়ে গিয়েছিল, তার কিছুই বাদ গেল না; দায়ূদ সবই ফিরিয়ে আনলেন৷