1 Samuel 30:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর দাউদ সমস্ত ভেড়ার পাল ও গরুর পাল নিলেন; এবং লোকেরা সেগুলোকে পশু-পালের অগ্রভাগে গমন করাল, আর বললো, এ দাউদের লুটদ্রব্য।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি সব মেষ ও পশুপাল ছিনিয়ে এনেছিলেন, এবং এই বলে তাঁর লোকজন সেগুলি অন্যান্য গবাদি পশুর আগে আগে তাড়িয়ে এনেছিল, “এসব দাউদের লুন্ঠিত জিনিসপত্র।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর দায়ূদ সমস্ত মেষপাল ও গোপাল লইলেন; এবং লোকেরা সে গুলিকে [উদ্ধৃত] পশুপালের অগ্রে অগ্রে গমন করাইল, আর কহিল, ইহা দায়ূদের লুটদ্রব্য।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর দায়ূদ সমস্ত মেষপাল ও গোপাল লইলেন; এবং লোকেরা সেইগুলিকে [উদ্ধৃত] পশু-পালের অগ্রে অগ্রে গমন করাইল, আর কহিল, ইহা দায়ূদের লুটদ্রব্য।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি অমালেকীয়দের সমস্ত গরু-ভেড়াও নিয়ে নিলেন। তাঁর লোকেরা সেগুলোকে অন্যান্য পশুপালের আগে আগে তাড়িয়ে নিয়ে চলল। তারা বলল, “এগুলো দায়ূদের লুটের জিনিস।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি আমালেকীয়দের সমস্ত গরু-ভেড়াও নিয়ে নিলেন। তাঁর লোকেরা সেগুলোকে অন্যান্য পশুপালের আগে আগে তাড়িয়ে নিয়ে চলল। তারা বলল, “এগুলো দাউদের লুটের জিনিস।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাউদ সব কিছুই ফিরিয়ে আনলেন। এ ছাড়া দাউদ তাদের গোমেষাদির পালও দখল করে নিলেন। তাঁর লোকজন সেগুলিকে অন্যান্য পশুপালের সামনে রেখে তাড়িয়ে নিয়ে যেতে লাগল। তারা বলল, এ সব দাউদের লুঠের মাল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ুদ সমস্ত মেষপাল ও গো-পাল নিলেন| দায়ুদের লোকরা এইসব পশুকে আগে আগে চালাল| দায়ূদের লোকরা বলল, “এইসব হচ্ছে দায়ুদের পুরস্কার|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর দায়ূদ সমস্ত মেষপাল ও গরুর পাল নিলেন এবং লোকেরা সেগুলিকে অন্য পশুপালের আগে আগে চালাল, আর বলল, “এটা দায়ূদের লুট দ্রব্য৷”