1 Samuel 30:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে যে দুই শত লোক ক্লান্তির জন্য দাউদের সঙ্গে যেতে পারে নি, যাদেরকে তাঁরা বিষোর স্রোতের ধারে রেখে গিয়েছিলেন, তাদের কাছে দাউদ আসলেন; তারা দাউদ ও তাঁর সঙ্গী লোকদের সঙ্গে সাক্ষাৎ করতে গেল; আর দাউদ লোকদের সঙ্গে তাদের কাছে এসে কুশল জিজ্ঞাসা করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে দাউদ সেই 200 জন লোকের কাছে এলেন যারা খুব ক্লান্ত হয়ে পড়েছিল বলে তাঁর অনুগামী হতে পারেনি ও তারা বিষোর উপত্যকায় থেকে গিয়েছিল। তারা দাউদ ও তাঁর সঙ্গে থাকা লোকজনের সঙ্গে দেখা করতে এসেছিল। দাউদ ও তাঁর লোকজন সেখানে পৌঁছালে তিনি তাদের জিজ্ঞাসা করলেন তারা কেমন আছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যে দুই শত লোক ক্লান্তি প্রযুক্ত দায়ূদের পশ্চাতে গমন করিতে পারে নাই, যাহাদিগকে তাঁহারা বিষোর স্রোতের ধারে রাখিয়া গিয়াছিলেন, তাহাদের নিকটে দায়ূদ আসিলেন; তাহারা দায়ূদ ও তাঁহার সঙ্গী লোকদের সঙ্গে সাক্ষাৎ করিতে গেল; আর দায়ূদ লোকদের সহিত নিকটে আসিয়া তাহাদের কুশল জিজ্ঞাসা করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যে দুই শত লোক ক্লান্তি প্রযুক্ত দায়ূদের পশ্চাতে গমন করিতে পারে নাই, যাহাদিগকে তাঁহারা বিষোর স্রোতের ধারে রাখিয়া গিয়াছিলেন, তাহাদের নিকটে দায়ূদ আসিলেন; তাহারা দায়ূদ ও তাঁহার সঙ্গী লোকদের সঙ্গে সাক্ষাৎ করিতে গেল; আর দায়ূদ লোকদের সহিত নিকটে আসিয়া তাহাদের কুশল জিজ্ঞাসা করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে দু’শো লোক ক্লান্ত হয়ে দায়ূদের সংগে যেতে পারে নি, যাদের বিষোর খাদের কাছে রেখে যাওয়া হয়েছিল, দায়ূদ তাদের কাছে ফিরে আসলেন। সেই লোকেরা দায়ূদ ও তাঁর সংগের লোকদের এগিয়ে নেবার জন্য এসেছিল। দায়ূদ ও তাঁর লোকেরা তাদের কাছে গেলে পর দায়ূদ তাদের খবরাখবর নিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে দু’শো লোক ক্লান্ত হয়ে দাউদের সংগে যেতে পারে নি, যাদের বিষোর খাদের কাছে রেখে যাওয়া হয়েছিল, দাউদ তাদের কাছে ফিরে আসলেন। সেই লোকেরা দাউদ ও তাঁর সংগের লোকদের এগিয়ে নেবার জন্য এসেছিল। দাউদ ও তাঁর লোকেরা তাদের কাছে গেলে পর দাউদ তাদের খবরাখবর নিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যে দুশো লোক ক্লান্ত হয়ে দাউদের সঙ্গে যেতে পারেনি, যাদের তাঁরা বেশোর নদীতীরে রেখে গিয়েছিলেন তাদের কাছে দাউদ এসৈএ পৌঁছালেন। তারা তখন দাউদ ও তাঁর সঙ্গীদের সঙ্গে দেখা করতে এগিয়ে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বিষোর স্রোতের ধারে যে 200 জন থেকে গিয়েছিল তাদের কাছে দায়ুদ এলেন| এরা খুব ক্লান্ত আর দুর্বল বলে দায়ূদের সঙ্গে যেতে পারে নি| তারা দায়ুদ ও তাঁর সঙ্গীদের সঙ্গে দেখা করতে এল| তারা কাছে আসতেই বিষোর স্রোতের ধারের লোকরা অভিবাদন জানাল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে যে দুশো লোক ক্লান্তির জন্য দায়ূদের পিছনে যেতে পারেনি, যাদেরকে তারা বিষোর স্রোতের ধারে রেখে গিয়েছিলেন, তাদের কাছে দায়ূদ আসলেন; তারা দায়ূদ ও তার সঙ্গী লোকদের সঙ্গে দেখা করতে গেল; আর দায়ূদ লোকেদের সঙ্গে কাছে এসে তাদের খবরাখবর নিলেন৷