1 Samuel 30:23 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন দাউদ জবাবে বললেন, হে আমার ভাইয়েরা, যে মাবুদ আমাদের রক্ষা করে আমাদের বিরুদ্ধে আগত সৈন্যদলকে আমাদের হাতে তুলে দিলেন, তিনি আমাদের যা দিলেন তা নিয়ে তোমরা এরকম করো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দাউদ উত্তর দিলেন, “না না, হে আমার ভাইয়েরা, সদাপ্রভু আমাদের যা দিয়েছেন, তা নিয়ে তোমরা এরকম কোরো না। তিনি আমাদের সুরক্ষা জুগিয়েছেন ও সেই আক্রমণকারীদের আমাদের হাতে সঁপে দিয়েছেন, যারা আমাদের বিরুদ্ধে এসেছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন দায়ূদ উত্তর করিলেন, হে আমার ভ্রাতৃগণ, যে সদাপ্রভু আমাদিগকে রক্ষা করিয়া আমাদের বিরুদ্ধে আগত সৈন্যদলকে আমাদের হস্তে সমর্পণ করিলেন, তিনি আমাদিগকে যাহা দিলেন, তাহা লইয়া তোমরা এরূপ করিও না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন দায়ূদ উত্তর করিলেন, হে আমার ভ্রাতৃগণ, যে সদাপ্রভু আমাদিগকে রক্ষা করিয়া আমাদের বিরুদ্ধে আগত সৈন্যদলকে আমাদের হস্তে সমর্পণ করিলেন, তিনি আমাদিগকে যাহা দিলেন, তাহা লইয়া তোমরা এইরূপ করিও না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উত্তরে দায়ূদ বললেন, “না, না, আমার ভাইয়েরা, সদাপ্রভু আমাদের যা দিয়েছেন তা নিয়ে তোমরা এই রকম কোরো না। তিনি আমাদের রক্ষা করেছেন এবং আমাদের লুটকারীদের আমাদের হাতে তুলে দিয়েছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জবাবে দাউদ বললেন, “না, না, আমার ভাইয়েরা, মাবুদ আমাদের যা দিয়েছেন তা নিয়ে তোমরা এই রকম কোরো না। তিনি আমাদের রক্ষা করেছেন এবং আমাদের লুটকারীদের আমাদের হাতে তুলে দিয়েছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু দাউদ বললেন, ভাই সব, প্রভু পরমেশ্বর আমাদের যা দিয়েছেন, তা নিয়ে এ রকম করা ঠিক নয়। তিনি আমাদের রক্ষা করেছেন এবং যে দস্যুদল আমাদের উপর চড়াও হয়েছিল, তাদের তিনি আমাদের হাতে সমর্পণ করেছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ুদ বললেন, “ভাইসব, এইরকম কাজ করা ঠিক নয়| প্রভু আমাদের কি দিয়েছেন একবার ভেবে দেখো| তিনি আমাদের বিরুদ্ধে আসা শত্রুদের হারিয়ে দিয়েছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন দায়ূদ উত্তর করলেন, “হে আমার ভায়েরা, যে সদাপ্রভু আমাদেরকে রক্ষা করে আমাদের বিরুদ্ধে আসা সৈন্যদলকে আমাদের হাতে সমর্পণ করলেন, তিনি আমাদেরকে যা দিলেন, তা নিয়ে তোমরা এরকম কর না৷