1 Samuel 30:24 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেউ এই বিষয়ে তোমাদের কথা শুনবে না। যে যুদ্ধে যায়, সে যেমন অংশ পাবে, যে জিনিসপত্রের কাছে থাকে, সেও তেমনি অংশ পাবে, উভয়ের সমান অংশ হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কে তোমাদের কথা শুনবে? যারা রসদসামগ্রী পাহারা দিয়েছিল তারাও, যারা যুদ্ধে গিয়েছিল, তাদের মতোই ভাগ পাবে। সবার বখরাই সমান হবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেই বা এ বিষয়ে তোমাদের কথা শুনিবে? যে যুদ্ধে যায়, সে যেমন অংশ পাইবে, যে জিনিস পত্রের নিকটে থাকে, সেও তদ্রূপ অংশ পাইবে; উভয়ের সমান অংশ হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেই বা এই বিষয়ে তোমাদের কথা শুনিবে? যে যুদ্ধে যায়, সে যেমন অংশ পাইবে, যে জিনিস পত্রের নিকটে থাকে, সেও তদ্রূপ অংশ পাইবে, উভয়ের সমান অংশ হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাদের এই সব কথায় কেউ রাজী হবে না। যারা যুদ্ধে গিয়েছিল আর যারা জিনিসপত্র পাহারা দিয়েছিল তারা সবাই একই রকম ভাগ পাবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাদের এই সব কথায় কেউ রাজী হবে না। যারা যুদ্ধে গিয়েছিল আর যারা জিনিসপত্র পাহারা দিয়েছিল তারা সবাই একই রকম ভাগ পাবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের এ কথা কেউ মানবে না। যারা যুদ্ধে যায় তারা যেমন ভাগ পাবে, জিনিসপত্রের পাহারায় যারা থাকে তারাও তেমনি ভাগ পাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমাদের কথা কেউ শুনবে না| যারা দ্রব্যসামগ্রী আগলেছিল আর যারা যুদ্ধে যোগ দিয়েছিল সকলেই সমান দাবিদার| প্রত্যেকেই সমান ভাগ পাবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কে বা এ বিষয়ে তোমাদের কথা শুনবে? যে যুদ্ধে যায়, সে যেমন অংশ পাবে, যে জিনিসপত্রের কাছে থাকে, সেও সেরকম অংশ পাবে; উভয়ের সমান অংশ হবে৷”