1 Samuel 30:25 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেদিন থেকে দাউদ ইসরাইলের জন্য এই বিধি ও শাসন স্থির করলেন, এই নিয়ম আজ পর্যন্ত চলছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেদিন থেকে শুরু করে আজ পর্যন্ত দাউদ ইস্রায়েলের জন্য এই নিয়ম ও বিধি স্থির করে দিয়েছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই দিন অবধি দায়ূদ ইস্রায়েলের জন্য বিধি ও শাসন স্থির করিলেন, ইহা অদ্য পর্য্যন্ত চলিতেছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই দিন অবধি দায়ূদ ইস্রায়েলের জন্য এই বিধি ও শাসন স্থির করিলেন, ইহা অদ্য পর্যন্ত চলিতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই দিন থেকে দায়ূদ ইস্রায়েলীয়দের জন্য সেই অনুসারে নিয়ম ঠিক করে দিলেন আর তা আজও চালু আছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই দিন থেকে দাউদ বনি-ইসরাইলদের জন্য সেই অনুসারে নিয়ম ঠিক করে দিলেন আর তা আজও চালু আছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সকলেরই ভাগ সমান। সেদিন থেকেই দাউদ ইসরায়েলীদের মধ্যে এই রীতি ও কানুন প্রবর্তন করলেন। আজ, পর্যন্ত তা চলে আসছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ুদ ইস্রায়েলের জন্য এই বিধি ও শাসন স্থির করলেন| এই বিধান আজও চালু আছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিন থেকে দায়ূদ ইস্রায়েলের জন্য এই বিধি ও শাসন স্থির করলেন, এটা আজ পর্যন্ত চলছে৷