1 Samuel 30:26 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে দাউদ যখন সিক্লগে উপস্থিত হলেন, তখন তাঁর বন্ধু এহুদার প্রাচীনদের কাছে লুণ্ঠিত দ্রব্যের কিছু কিছু পাঠিয়ে দিয়ে বললেন, দেখ, মাবুদের দুশমনদের থেকে আনা লুণ্ঠিত দ্রব্যের মধ্যে এগুলো তোমাদের জন্য উপহার।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সিক্লগে পৌঁছে দাউদ এই বলে লুন্ঠিত জিনিসপত্রের কিছুটা অংশ তাঁর বন্ধুস্থানীয় যিহূদার প্রাচীনদের কাছে পাঠিয়ে দিলেন যে, “সদাপ্রভুর শত্রুদের কাছ থেকে পাওয়া লুন্ঠিত জিনিসপত্র থেকে আপনাদের জন্য সামান্য উপহার পাঠাচ্ছি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে দায়ূদ যখন সিক্লগে উপস্থিত হইলেন, তখন আপনার প্রণয়ী যিহূদার প্রাচীনগণের নিকটে লুটিত দ্রব্যের কিছু কিছু পাঠাইয়া দিয়া কহিলেন, দেখ, সদাপ্রভুর শত্রুগণ হইতে আনীত লুটিত দ্রব্যের মধ্যে ইহা তোমাদের জন্য উপহার ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে দায়ূদ যখন সিক্লগে উপস্থিত হইলেন, তখন আপনার প্রণয়ী যিহূদার প্রাচীনগণের নিকটে লুন্ঠিত দ্রব্যের কিছু কিছু পাঠাইয়া দিয়া কহিলেন, দেখ, সদাপ্রভুর শত্রুগণ হইতে আনীত লুন্ঠিত দ্রব্যের মধ্যে ইহা তোমাদের জন্য উপহার।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সিক্লগে ফিরে এসে দায়ুদ যিহূদা-গোষ্ঠীর বৃদ্ধ নেতাদের কাছে লুটের মালের কিছু কিছু অংশ পাঠিয়ে দিলেন। তাঁরা ছিলেন তাঁর বন্ধু। তিনি তাঁদের কাছে এই কথা বলে পাঠালেন, “সদাপ্রভুর শত্রুদের কাছ থেকে লুটে আনা জিনিসের মধ্য থেকে আমি আপনাদের কাছে কিছু উপহার পাঠালাম।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সিক্লগে ফিরে এসে দাউদ এহুদা-গোষ্ঠীর বৃদ্ধ নেতাদের কাছে লুটের মালের কিছু কিছু অংশ পাঠিয়ে দিলেন। তাঁরা ছিলেন তাঁর বন্ধু। তিনি তাঁদের কাছে এই কথা বলে পাঠালেন, “মাবুদের শত্রুদের কাছ থেকে লুটে আনা জিনিসের মধ্য থেকে আমি আপনাদের কাছে কিছু উপহার পাঠালাম।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাউদ সিকলগে ফিরে এসে যিহুদা গোষ্ঠীর বন্ধুস্থানীয় প্রবীণদের কাছে লুঠ করা জিনিসপত্রের কিছু কিছু অংশ ভেট পাঠিয়ে বললেন, প্রভু পরমেশ্বরের শত্রুকুলের কাছ থেকে লুঠ করে আনা জিনিসপত্রের মধ্য থেকে কিছু উপহার তোমাদের জন্য পাঠালাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ুদ সিক্লগে এসে পৌঁছালেন| অমালেকীয়দের কাছ থেকে পাওয়া কিছু জিনিসপত্র তাঁর বন্ধুদের কাছে পাঠিয়ে দিলেন| এরা সব যিহূদার দলপতি| দায়ুদ বললেন, “তোমাদের জন্য কিছু উপহার এনেছি| প্রভুর শত্রুদের কাছ থেকে এইসব আমরা পেয়েছি|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে দায়ূদ যখন সিক্লগে উপস্থিত হলেন, তখন নিজের বন্ধু যিহূদার প্রাচীনদের কাছে লুট দ্রব্যের কিছু পাঠিয়ে দিয়ে বললেন, “দেখ, সদাপ্রভুর শত্রুদের থেকে আনা লুট দ্রব্যের মধ্যে এটা তোমাদের জন্য উপহার৷”