1 Samuel 30:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন দাউদ ও তাঁর সঙ্গী লোকেরা চিৎকার করে কাঁদতে লাগলেন। শেষে তাদের কাঁদবার শক্তিও আর রইলো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই দাউদ ও তাঁর লোকজন গলা ছেড়ে কেঁদেছিলেন। শেষে এমন হল যে তাঁদের আর কাঁদার শক্তি অবশিষ্ট ছিল না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন দায়ূদ ও তাঁহার সঙ্গী লোকেরা উচ্চৈঃস্বরে রোদন করিতে লাগিলেন, শেষে রোদন করিতে তাঁহাদের আর শক্তি রহিল না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন দায়ূদ ও তাঁহার সঙ্গী লোকেরা উচ্চৈঃস্বরে রোদন করিতে লাগিলেন। শেষে রোদন করিতে তাঁহাদের আর শক্তি রহিল না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই অবস্থা দেখে দায়ূদ ও তাঁর লোকেরা জোরে জোরে কাঁদতে লাগলেন। শেষে এমন হল যে, তাদের কাঁদবার শক্তিও আর রইল না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই অবস্থা দেখে দাউদ ও তাঁর লোকেরা জোরে জোরে কাঁদতে লাগলেন। শেষে এমন হল যে, তাদের কাঁদবার শক্তিও আর রইল না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই দেখে দাউদ ও তাঁর সঙ্গীরা হাহাকার করতে লাগলেন। শেষে তাঁদের আর কাঁদবারও শক্তি রইল না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ুদ এবং তাঁর লোকরা চিৎকার করে কাঁদতে কাঁদতে একেবারে কাহিল হয়ে পড়ল| শেষে দুর্বলতায় আর চিৎকার করতে পারল না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন দায়ূদ ও তার সঙ্গী লোকেরা উচ্চস্বরে কাঁদতে লাগল, শেষে কাঁদতে তাদের আর শক্তি থাকল না৷