1 Samuel 30:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন দাউদ ভীষণ ব্যাকুল হয়ে পড়লেন, কারণ প্রত্যেক জনের মন নিজ নিজ পুত্র কন্যার জন্য শোকাকুল হওয়াতে লোকেরা দাউদকে পাথর ছুঁড়ে মারার কথা বলতে লাগল; তবুও দাউদ তাঁর আল্লাহ্‌ মাবুদের উপর ভরসা করে নিজেকে সবল করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দাউদ মনে খুব দুঃখ পেয়েছিলেন কারণ লোকেরা তাঁকে পাথর মারার কথা বলছিল; ছেলেমেয়েদের জন্য প্রত্যেকের মন খারাপ হয়েছিল। কিন্তু দাউদ তাঁর ঈশ্বর সদাপ্রভুতে শক্তি অর্জন করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন দায়ূদ অতিশয় ব্যাকুল হইলেন, কারণ প্রত্যেক জনের মন আপন আপন পুত্র কন্যার জন্য শোকাকুল হওয়াতে লোকেরা দায়ূদকে প্রস্তরাঘাত করিবার কথা কহিতে লাগিল; তথাপি দায়ূদ আপন ঈশ্বর সদাপ্রভুতে আপনাকে সবল করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন দায়ূদ অতিশয় ব্যাকুল হইলেন, কারণ প্রত্যেক জনের মন আপন আপন পুত্র কন্যার জন্য শোকাকুল হওয়াতে লোকেরা দায়ূদকে প্রস্তরাঘাত করিবার কথা কহিতে লাগিল; তথাপি দায়ূদ আপন ঈশ্বর সদাপ্রভুতে আপনাকে সবল করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন দায়ূদ মহা বিপদে পড়লেন, কারণ ছেলেমেয়েদের জন্য তাঁর লোকদের মন দায়ূদের প্রতি এমন তেতো হয়ে উঠেছিল যে, তারা দায়ূদকে পাথর মারবার কথা বলাবলি করছিল। কিন্তু দায়ূদ তাঁর ঈশ্বর সদাপ্রভুর উপর নির্ভর করে অন্তরে শক্তি পেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন দাউদ মহা বিপদে পড়লেন, কারণ ছেলেমেয়েদের জন্য তাঁর লোকদের মন দাউদের প্রতি এমন তেতো হয়ে উঠেছিল যে, তারা দাউদকে পাথর মারবার কথা বলাবলি করছিল। কিন্তু দাউদ তাঁর মাবুদ আল্লাহ্‌র উপর ভরসা করে দিলে শক্তি পেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রত্যেকে নিজ নিজ পুত্রকন্যাদের জন্য অত্যন্ত শোকার্ত হয়ে পড়েছিল। তারা দাউদকে পাথর মেরে হত্যা করার কথা আলোচনা করতে লাগল।দাউদ খুব উদ্বিগ্ন হয়ে পড়লেন কিন্তু তিনি তাঁর আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের উপর নির্ভর করে শক্তি সঞ্চয় করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সব সৈন্যরা দুঃখে আর রাগে অধীর হয়ে পড়েছিল, কারণ তাদের ছেলে মেয়েদের যুদ্ধ বন্দী হিসাবে নিয়ে যাওয়া হয়েছিল| তাই তারা দায়ুদকে আক্রমণ করবার ও পাথর ছুঁড়ে মেরে ফেলবার সিদ্ধান্ত নিল| দায়ুদ এসব শুনে মুষড়ে পড়লেন| কিন্তু প্রভু ঈশ্বরেই দায়ুদ তাঁর শক্তি খুঁজে পেলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন দায়ূদ খুব ব্যাকুল হলেন, কারণ প্রত্যেক জনের মন নিজের নিজের পুত্র-কন্যার জন্য শোকাকুল হওয়াতে লোকেরা দায়ূদকে পাথর দিয়ে আঘাত করার কথা বলতে লাগলেন; তবুও দায়ূদ নিজের ঈশ্বর সদাপ্রভুতে নিজেকে সবল করলেন৷