1 Samuel 30:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে দাউদ অহীমেলকের পুত্র অবিয়াথর ইমামকে বললেন, আরজ করি, এখানে আমার কাছে এফোদ আন, তাতে অবিয়াথর দাউদের কাছে এফোদ আনলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে দাউদ অহীমেলকের ছেলে যাজক অবিয়াথরকে বললেন, “এফোদটি আমার কাছে নিয়ে আসুন।” অবিয়াথর সেটি তাঁর কাছে এনেছিলেন,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে দায়ূদ অহীমেলকের পুত্র অবিয়াথর যাজককে কহিলেন, বিনয় করি, এখানে আমার কাছে এফোদ আন; তাহাতে অবিয়াথর দায়ূদের নিকটে এফোদ আনিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে দায়ূদ অহীমেলকের পুত্র অবিয়াথর যাজককে কহিলেন, বিনয় করি, এখানে আমার কাছে এফোদ আন, তাহাতে অবিয়াথর দায়ূদের নিকটে এফোদ আনিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দায়ূদ তখন অহীমেলকের ছেলে মহাপুরোহিত অবিয়াথরকে বললেন, “এফোদটা আমার কাছে নিয়ে আসুন।” সেটি আনা হলে পর দায়ূদ সদাপ্রভুকে জিজ্ঞাসা করলেন, “আমি ঐ আক্রমণকারী দলের পিছনে তাড়া করব? করলে কি তাদের ধরতে পারব?” উত্তরে সদাপ্রভু বললেন, “হ্যাঁ, তাড়া কর। তুমি নিশ্চয়ই তাদের ধরতে পারবে এবং সবাইকে উদ্ধার করতে পারবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দাউদ তখন অহীমেলকের ছেলে মহা-ইমাম অবিয়াথরকে বললেন, “এফোদটা আমার কাছে নিয়ে আসুন।” সেটি আনা হলে পর দাউদ মাবুদকে জিজ্ঞাসা করলেন, “আমি ঐ আক্রমণকারী দলের পিছনে তাড়া করব? করলে কি তাদের ধরতে পারব?” জবাবে মাবুদ বললেন, “জ্বী, তাড়া কর। তুমি নিশ্চয়ই তাদের ধরতে পারবে এবং সবাইকে উদ্ধার করতে পারবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাউদ তখন অহিমেলকের পুত্র পুরোহিত অবিয়াথরকে বললেন, আমার কাছে এফোদ নিয়ে এস।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ুদ যাজক অবিয়াথরকে বললেন, “এফোদটি এনে দাও” এবং অবিয়াথর দায়ুদকে সেটা এনে দিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে দায়ূদ অহীমেলকের পুত্র অবিয়াথর যাজককে বললেন, “অনুরোধ করি, এখানে আমার কাছে এফোদ আন,” তাতে অবিয়াথর দায়ূদের কাছে এফোদ আনলেন৷