1 Samuel 30:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন দাউদ ও তাঁর সঙ্গী ছয় শত লোক গিয়ে বিষোর স্রোতে উপস্থিত হলে কতগুলো লোককে সেখানে রাখা হল;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দাউদ ও তাঁর সঙ্গে থাকা 600 জন লোক বিষোর উপত্যকায় পৌঁছে গেলেন। কয়েকজন সেখানেই থেকে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন দায়ূদ ও তাঁহার সঙ্গী ছয় শত লোক গিয়া বিষোর স্রোতে উপস্থিত হইলে কতক লোককে সেখানে রাখা হইল;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন দায়ূদ ও তাঁহার সঙ্গী ছয়শত লোক গিয়া বিষোর স্রোতে উপস্থিত হইলে কতক লোককে সেখানে রাখা হইল;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন দায়ূদ তাঁর ছ’শো লোক সংগে নিলেন। তাঁরা বিষোর নামে একটা পাহাড়ী খাদের কাছে গিয়ে উপস্থিত হলেন। সেখানে কিছু লোককে রেখে যেতে হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন দাউদ তাঁর ছ’শো লোক সংগে নিলেন। তাঁরা বিষোর নামে একটা পাহাড়ী খাদের কাছে গিয়ে উপস্থিত হলেন। সেখানে কিছু লোককে রেখে যেতে হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাউদ ও তাঁর ছশো অনুচর রওনা হয়ে বেশোর নামে এক পাহাড়ী নদীর কাছে উপস্থিত হলেন। পরিত্যক্ত কিছু লোকজন সেখানে ছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ুদ 600 জন লোক নিয়ে বিষোর স্রোতের কাছে পৌঁছলেন| সেখানে তাঁর লোকদের প্রায় 200 জন থাকল| তারা খুব দুর্বল আর ক্লান্ত হয়ে পড়েছিল| তারা আর চলতে পারছিল না| তাই 400 জন পুরুষ নিয়ে দায়ুদ অমালেকীয়দের তাড়া করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন দায়ূদ ও তার সঙ্গী ছয়শো লোক গিয়ে বিষোর স্রোতে উপস্থিত হলে কিছু লোককে সেখানে রাখা হল;