1 Samuel 31:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইতোমধ্যে ফিলিস্তিনীরা ইসরাইলের সঙ্গে যুদ্ধ করলে বনি-ইসরাইলরা ফিলিস্তিনীদের সম্মুখ থেকে পালিয়ে গেল এবং গিল্বোয় পর্বতে আহত হয়ে মারা পড়তে লাগল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইত্যবসরে ফিলিস্তিনীরা ইস্রায়েলের বিরুদ্ধে যুদ্ধ করছিল; ইস্রায়েলীরা তাদের সামনে থেকে পালিয়ে গেল, ও অনেকেই গিলবোয় পর্বতে মারা পড়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইতিমধ্যে পলেষ্টীয়েরা ইস্রায়েলের সহিত যুদ্ধ করিলে ইস্রায়েল-লোকেরা পলেষ্টীয়দের সম্মুখ হইতে পলায়ন করিল, এবং গিল্বোয় পর্ব্বতে আহত হইয়া পড়িতে লাগিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইতিমধ্যে পলেষ্টীয়েরা ইস্রায়েলের সহিত যুদ্ধ করিলে ইস্রায়েল-লোকেরা পলেষ্টীয়দের সম্মুখ হইতে পলায়ন করিল, এবং গিল্বোয় পর্বতে আহত হইয়া পড়িতে লাগিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর মধ্যে পলেষ্টীয়েরা ইস্রায়েলীয়দের বিরুদ্ধে যুদ্ধ করছিল আর ইস্রায়েলীয়েরা তাদের সামনে থেকে পালিয়ে যাচ্ছিল। তাদের মধ্যে অনেকে গিলবোয় পাহাড়ে পলেষ্টীয়দের হাতে মারা পড়তে লাগল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর মধ্যে ফিলিস্তিনীরা বনি-ইসরাইলদের বিরুদ্ধে যুদ্ধ করছিল আর বনি-ইসরাইলরা তাদের সামনে থেকে পালিয়ে যাচ্ছিল। তাদের মধ্যে অনেকে গিলবোয় পাহাড়ে ফিলিস্তিনীদের হাতে মারা পড়তে লাগল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ফিলিস্তিনীরা ইসরায়েলীদের আক্রমণ করলে ইসরায়েলীরা গিলবোয়া পাহাড়ে পালিয়ে গেল। সেখানে তাদের হত্যা করা হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলের বিরুদ্ধে যুদ্ধে পলেষ্টীয়রা জিতে গেল| ইস্রায়েলীয়রা পলেষ্টীয়দের কাছ থেকে পালিয়ে গেল| গিল্বোয় পর্বতের চূড়ায় অনেক ইস্রায়েলীয় মারা গেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এর মধ্যে পলেষ্টীয়রা ইস্রায়েলের সঙ্গে যুদ্ধ করলে ইস্রায়েল লোকেরা পলেষ্টীয়দের সামনে থেকে পালিয়ে গেল এবং গিলবোয় পর্বতে মারা পড়তে লাগল৷