1 Samuel 31:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন সমস্ত বিক্রমশালী লোক উঠলো এবং সমস্ত রাত হেঁটে গিয়ে তালুত ও তাঁর পুত্রদের লাশ বৈৎ-শানের প্রাচীর থেকে নামাল, আর যাবেশে এসে সেখানে তাঁদের লাশ পুড়িয়ে দিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন সেখানকার বীরপুরুষরা রাতারাতি কুচকাওয়াজ করে বেথ-শানে পৌঁছে গেল। তারা বেথ-শানের প্রাচীর থেকে শৌল ও তাঁর ছেলেদের শবগুলি নামিয়ে এনে যাবেশে ফিরে গেল, ও সেখানে তারা সেগুলি পুড়িয়ে দিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন সমস্ত বিক্রমশালী লোক উঠিল, এবং সমস্ত রাত্রি হাঁটিয়া গিয়া শৌলের ও তাঁহার পুত্রগণের শরীর বৈৎ-শানের প্রাচীর হইতে নামাইল, আর যাবেশে আসিয়া তথায় তাঁহাদের শব পোড়াইয়া দিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন সমস্ত বিক্রমশালী লোক উঠিল, এবং সমস্ত রাত্রি হাঁটিয়া গিয়া শৌলের ও তাঁহার পুত্রগণের শরীর বৈৎ-শানের প্রাচীর হইতে নামাইল, আর যাবেশে আসিয়া তথায় তাঁহাদের শব পোড়াইয়া দিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন সেখানকার বীর সৈন্যেরা সারারাত হেঁটে বৈৎ-শানে গিয়ে শৌল ও তাঁর ছেলেদের মৃতদেহগুলো দেয়াল থেকে নামিয়ে নিল এবং যাবেশে নিয়ে গিয়ে তা পুড়িয়ে দিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন সেখানকার বীর সৈন্যেরা সারারাত হেঁটে বৈৎ-শানে গিয়ে তালুত ও তাঁর ছেলেদের লাশগুলো দেয়াল থেকে নামিয়ে নিল এবং যাবেশে নিয়ে গিয়ে তা পুড়িয়ে দিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন সেখানকার একদল দুঃসাহসী লোক রাতের বেলায় এসে বেথ-শান নগরের প্রাচীর থেকে শৌল ও তাঁর পুত্রদের মৃতদেহগুলি নামিয়ে নিল এবং যাবেশে নিয়ে গিয়ে সেগুলি দাহ করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেখানকার সৈন্যরা বৈৎ-শানে গেল| তারা সারা রাত ধরে দৃঢ় পদক্ষেপে অগ্রসর হল| সেখানকার দেওয়াল থেকে তারা শৌলের দেহ তুলে নিল| শৌলের পুত্রদের দেহও তারা নামিয়ে আনল| তারপর তারা দেহগুলো নিয়ে যাবেশে গেল| যাবেশের লোকরা এইসব দেহ দাহ করলো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন সমস্ত শক্তিশালী লোক উঠল এবং সমস্ত রাত হেঁটে গিয়ে শৌলের ও তাঁর ছেলেদের শরীর বৈৎ-শানের দেওয়াল থেকে নামাল, আর যাবেশে এসে সেখানে তাঁদের মৃতদেহ পুড়িয়ে দিল৷