1 Samuel 31:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তারা তাঁদের অস্থি নিয়ে যাবেশস্থ ঝাউ গাছের তলায় পুঁতে রাখল; পরে সাত দিন রোজা রেখে কাটাল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে তারা তাদের হাড়গুলি নিয়ে সেগুলি যাবেশে একটি ঝাউ গাছের তলায় কবর দিল, এবং সাত দিন ধরে উপবাস করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহারা তাঁহাদের অস্থি লইয়া যাবেশস্থ ঝাউ গাছের তলায় পুঁতিয়া রাখিল; পরে সাত দিবস উপবাস করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহারা তাঁহাদের অস্থি লইয়া যাবেশস্থ ঝাউ গাছের তলায় কবরস্থ করিল; পরে সাত দিবস উপবাস করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর তারা তাঁদের হাড়গুলো নিয়ে সেখানকার একটা ঝাউ গাছের তলায় কবর দিল এবং সাত দিন উপবাস করে কাটাল। ॥ভব
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর তারা তাঁদের হাড়গুলো নিয়ে সেখানকার একটা ঝাউ গাছের তলায় দাফন করল এবং সাত দিন রোজা রেখে কাটাল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর তাদের অস্থি সংগ্রহ করে সেখানকার এক ঝাউগাছের তলায় সমাধিস্থ করল। পরে তারা সাতদিন উপবাস করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এদের অস্থিগুলো যাবেশে একটা বিশাল গাছের তলায় তারা কবর দিল| যাবেশের মানুষ সাতদিন উপবাস করে শোক পালন করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তারা তাঁদের হাড় নিয়ে যাবেশে অবস্থিত ঝাউ (এষেল) গাছের তলায় পুঁতে রাখল, পরে সাত দিন উপোশ করল৷