1 Samuel 31:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তালুতের বিরুদ্ধে ঘোরতর যুদ্ধ হল, আর তীরন্দাজেরা তাঁর নাগল পেল; সেই তীরন্দাজদের দ্বারা সাংঘাতিকভাবে আহত হলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শৌলের চারপাশে ভীষণ যুদ্ধ চলছিল, এবং তীরন্দাজেরা তাঁর নাগাল পেয়ে তাঁকে গুরুতরভাবে আহত করে ফেলেছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে শৌলের বিরুদ্ধে ঘোরতর সংগ্রাম হইল, আর ধনুর্ধরেরা তাঁহার লাগাল পাইল; সেই ধনুর্ধারিগণ হইতে শৌল অতিশয় ত্রাসযুক্ত হইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে শৌলের বিরুদ্ধে ঘোরতর সংগ্রাম হইল, আর ধনুর্ধরেরা তাঁহার নাগাল পাইল; সেই ধনুর্ধারিগণ হইতে শৌল অতিশয় ত্রাসযুক্ত হইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর শৌলের বিরুদ্ধে আরও ভীষণভাবে যুদ্ধ চলতে লাগল। ধনুকধারী সৈন্যেরা তাঁকে দেখতে পেয়ে আঘাত করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর তালুতের বিরুদ্ধে আরও ভীষণভাবে যুদ্ধ চলতে লাগল। ধনুকধারী সৈন্যেরা তাঁকে দেখতে পেয়ে আঘাত করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শৌলের সঙ্গে তাদের ঘোরতর যুদ্ধ হোল। তীরন্দাজ, সৈন্যেরা তাঁকে ঘিরে ধরল। তাদের হাতে শৌল সাংঘাতিক ভাবে আহত হলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যুদ্ধের অবস্থা শৌলের পক্ষে খারাপ থেকে আরও খারাপ হতে লাগল| তীরন্দাজরা তীর ছুঁড়ে শৌলকে গুরুতরভাবে আহত করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে শৌলের বিরুদ্ধে ভীষণভাবে সংগ্রাম হল, আর ধনুর্দ্ধরেরা তার নাগাল পেল; সেই ধনুর্দ্ধারীদের থেকে শৌল খুব ভয় পেলেন৷