1 Samuel 31:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তালুত তাঁর অস্ত্রবাহককে বললেন, তোমার তলোয়ার খোল, তা দিয়ে আমাকে বিদ্ধ কর; নতুবা কি জানি, ঐ খৎনা-না-করানো লোকেরা এসে আমাকে বিদ্ধ করে আমার অপমান করবে। কিন্তু তাঁর অস্ত্রবাহক তা করতে চাইল না, কারণ সে ভীষণ ভয় পেয়েছিল; অতএব তালুত নিজের তলোয়ার নিয়ে নিজেই তার উপরে পড়লেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শৌল তাঁর অস্ত্র বহনকারী লোকটিকে বললেন, “তোমার তরোয়ালটি বের করে আমার উপর চালিয়ে দাও, তা না হলে সুন্নত না করা এইসব লোকজন এসে আমাকে হত্যা করে আমার অপমান করবে।” কিন্তু তাঁর অস্ত্র বহনকারী লোকটি ভয় পেয়েছিল ও তা করতে চায়নি; তাই শৌল নিজের তরোয়ালটি বের করে সেটির উপর নিজেই পড়ে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর শৌল আপন অস্ত্রবাহককে কহিলেন, তোমার খড়্গ খুল, উহা দ্বারা আমাকে বিদ্ধ কর; নতুবা কি জানি, ঐ অচ্ছিন্নত্বকেরা আসিয়া আমাকে বিদ্ধ করিয়া আমার অপমান করিবে। কিন্তু তাঁহার অস্ত্রবাহক তাহা করিতে চাহিল না, কারণ সে অতিশয় ভীত হইয়াছিল; অতএব শৌল খড়্গ লইয়া আপনি তাহার উপরে পড়িলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর শৌল আপন অস্ত্রবাহককে কহিলেন, তোমার খড়্গ খুল, উহা দ্বারা আমাকে বিদ্ধ কর; নতুবা কি জানি, ঐ অচ্ছিন্নত্বকেরা আসিয়া আমাকে বিদ্ধ করিয়া আমার অপমান করিবে। কিন্তু তাঁহার অস্ত্রবাহক তাহা করিতে চাহিল না, কারণ সে অতিশয় ভীত হইয়াছিল; অতএব শৌল খড়্গ লইয়া আপনি তাহার উপরে পড়িলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শৌল তখন তাঁর অস্ত্র বহনকারী লোকটিকে বললেন, “তোমার তলোয়ার বের করে আমার দেহটা এফোঁড়-ওফোঁড় করে দাও। তা না হলে ঐ সুন্নত-না-করানো লোকেরা এসে আমার দেহটা এফোঁড়-ওফোঁড় করবে এবং আমাকে অপমান করবে।” কিন্তু তাঁর অস্ত্র বহনকারী লোকটি তা করতে রাজী হল না, কারণ সে খুব ভয় পেয়েছিল। তখন শৌল তাঁর তলোয়ার নিয়ে নিজেই তার উপরে পড়লেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তালুত তখন তাঁর অস্ত্র বহনকারী লোকটিকে বললেন, “তোমার তলোয়ার বের করে আমার শরীরটা এফোঁড়-ওফোঁড় করে দাও। তা না হলে ঐ খৎনা-না-করানো লোকেরা এসে আমার শরীরটা এফোঁড়-ওফোঁড় করবে এবং আমাকে অপমান করবে।” কিন্তু তাঁর অস্ত্র বহনকারী লোকটি তা করতে রাজী হল না, কারণ সে খুব ভয় পেয়েছিল। তখন তালুত তাঁর তলোয়ার নিয়ে নিজেই তার উপরে পড়লেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শৌল তখন তাঁর আস্ত্রবাহককে বললেন, তরবারি উন্মুক্ত করে আমাকে বিদ্ধ কর নইলে ঐ বে- সুন্নতের দল এসে আমাকে বিদ্ধ করে লাঞ্ছিত করবে। কিন্তু তাঁর অস্ত্রবাহক এ কথায় রাজী হল না, সে খুব ভয় পেয়েছিল। শৌল তখন নিজেই নিজের তরবারি খুলে তার উপর পড়লেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শৌল তাঁর বর্মবহনকারী ভৃত্যকে বললেন, “আমায় তোমার তরবারি দিয়ে মেরে ফেল| তাহলে বিদেশীরা আর আমায় মেরে মজা করতে পারবে না|” কিন্তু ভৃত্য সে কথা শুনলো না| সে বেশ ভয় পেয়ে গিয়েছিল| তাই শৌল নিজের তরবারি দিয়ে নিজেকে হত্যা করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর শৌল নিজের অস্ত্রবাহককে বললেন, “তোমার তলোয়ার বার কর, ওটা দিয়ে আমাকে বিদ্ধ কর; না হলে কি জানি, ঐ অচ্ছিন্নত্বকেরা এসে আমাকে বিদ্ধ করে আমার অপমান করবে৷” কিন্তু তাঁর অস্ত্রবাহক তা করতে চাইল না, কারণ সে খুব ভয় পেয়েছিল; অতএব শৌল তলোয়ার নিয়ে নিজে তার উপরে পড়লেন৷