1 Samuel 31:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তালুত মারা গেছেন দেখে তাঁর অস্ত্রবাহকও তার তলোয়ারের উপরে পড়ে তাঁর সঙ্গে মারা গেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই অস্ত্র বহনকারী লোকটি যখন দেখল যে শৌল মারা গিয়েছেন, তখন সেও নিজের তরোয়ালের উপর পড়ে গিয়ে তাঁর সঙ্গেই মারা গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর শৌল মরিয়াছেন দেখিয়া তাঁহার অস্ত্রবাহকও আপন খড়্‌গের উপরে পড়িয়া তাঁহার সহিত মরিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর শৌল মরিয়াছেন দেখিয়া তাঁহার অস্ত্রবাহকও আপন খড়্‌গের উপরে পড়িয়া তাঁহার সহিত মরিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শৌল মারা গেছেন দেখে তাঁর অস্ত্রবহনকারীও নিজের তলোয়ারের উপর পড়ে শৌলের সংগে মারা গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তালুত মারা গেছেন দেখে তাঁর অস্ত্রবহনকারীও নিজের তলোয়ারের উপর পড়ে তালুতের সংগে মারা গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শৌলকে মরতে দেখে তাঁর অস্ত্রবাহকও নিজের তরবারির উপর পড়ে তাঁর সঙ্গেই প্রাণত্যাগ করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ভৃত্যটি যখন দেখল শৌল মারা গেছে, তখন সেও নিজের তরবারি দিয়ে আত্মহত্যা করল| শৌলের সঙ্গে সেও সেখানে পড়ে রইল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর শৌল মারা গিয়েছেন দেখে তার অস্ত্রবাহকও নিজের তলোয়ারের ওপরে পড়ে তার সঙ্গে মারা গেল৷