1 Samuel 31:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ইসরাইলের যে লোকেরা উপত্যকার ওপারে ও জর্ডানের ওপারে ছিল, তারা যখন দেখতে পেল যে, বনি-ইসরাইলরা পালিয়ে গেছে এবং তালুত ও তাঁর পুত্ররা মারা গেছেন, তখন তারা সমস্ত নগর পরিত্যাগ করে পালিয়ে গেল, আর ফিলিস্তিনীরা এসে সেসব নগর মধ্যে বাস করতে লাগল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
উপত্যকার ইস্রায়েলীরা ও জর্ডন নদীর ওপারে বসবাসকারী লোকেরা যখন দেখল যে ইস্রায়েলী সৈন্যদল পালিয়েছে এবং শৌল ও তাঁর ছেলেরা মারা গিয়েছেন, তখন তারাও নিজেদের নগরগুলি ছেড়ে পালিয়ে গেল। ফিলিস্তিনীরা এসে তখন সেই নগরগুলি দখল করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে ইস্রায়েলের যে লোকেরা তলভূমির ওপারে ও যর্দ্দনের ওপারে ছিল, তাহারা যখন দেখিতে পাইল যে, ইস্রায়েল লোকেরা পলায়ন করিয়াছে, এবং শৌল ও তাঁহার পুত্রগণ মরিয়াছেন, তখন তাহারা নগর সকল পরিত্যাগ করিয়া পলায়ন করিল, আর পলেষ্টীয়েরা আসিয়া সেই সকল নগর মধ্যে বাস করিতে লাগিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে ইস্রায়েলের যে লোকেরা তলভূমির ওপারে ও যর্দনের ওপারে ছিল, তাহারা যখন দেখিতে পাইল যে, ইস্রায়েল লোকেরা পলায়ন করিয়াছে, এবং শৌল ও তাঁহার পুত্রগণ মরিয়াছেন, তখন তাহারা নগর সকল পরিত্যাগ করিয়া পলায়ন করিল, আর পলেষ্টীয়েরা আসিয়া সেই সকল নগরের মধ্যে বাস করিতে লাগিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে সব ইস্রায়েলীয় উপত্যকার অন্য দিকে ছিল আর যারা যর্দন নদীর ওপারে ছিল তারা যখন দেখল যে, ইস্রায়েলীয় সৈন্যেরা পালিয়ে গেছে এবং শৌল ও তাঁর ছেলেরা মারা পড়েছেন তখন তারাও তাদের শহর ও গ্রামগুলো ছেড়ে পালিয়ে গেল, আর পলেষ্টীয়েরা এসে সেগুলো দখল করে নিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে সব ইসরাইলীয় উপত্যকার অন্য দিকে ছিল আর যারা জর্ডান নদীর ওপারে ছিল তারা যখন দেখল যে, ইসরাইলীয় সৈন্যেরা পালিয়ে গেছে এবং তালুত ও তাঁর ছেলেরা মারা পড়েছেন তখন তারাও তাদের শহর ও গ্রামগুলো ছেড়ে পালিয়ে গেল, আর ফিলিস্তিনীরা এসে সেগুলো দখল করে নিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
উপত্যকায় অপর পারে এবং জর্ডন নদীর ওপারে যে সব ইসরায়েলী ছিল তারা যখন দেখল যে ইসরায়েলী সৈন্যবাহিনী পালিয়ে গিয়েছে এবং শৌল ও তাঁর পুত্রেরা মারা পড়েছেন তখন তারা নগর ছেড়ে পালিয়ে গেল। ফিলিস্তিনীরা তখন সেই সব নগর দখল করে বাস করতে লাগল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
উপত্যকার অন্যদিকে বসবাসকারী ইস্রায়েলীয়রা দেখলো ইস্রায়েলীয় সৈন্যরা দৌড়ে পালাচ্ছে| তারা দেখল শৌল আর তার তিন পুত্র মারা গেছে| এবার তারাও শহর ছেড়ে পালাল| তারপর পলেষ্টীয়রা এলো এবং ঐ শহরগুলিতে বসবাস করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে ইস্রায়েলের যে লোকেরা উপত্যকার ওপরে ও যর্দ্দনের ওপরে ছিল, তারা যখন দেখতে পেল যে, ইস্রায়েলের লোকেরা পালিয়ে গেছে এবং শৌল ও তার ছেলেরা মারা গিয়েছে, তখন তারা সবাই নগর ছেড়ে পালাল, আর পলেষ্টীয়রা এসে সেই সব নগরের মধ্যে বাস করতে লাগল৷