1 Samuel 31:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরের দিন ফিলিস্তিনীরা নিহত লোকদের পোশাকাদি খুলে নিতে এসে গিল্‌বোয় পর্বতে মরে পড়ে থাকা তালুত ও তাঁর তিন পুত্রের লাশ দেখতে পেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরদিন ফিলিস্তিনীরা যখন মৃতদেহগুলি থেকে সাজসজ্জা খুলে নিতে এসেছিল, তারা শৌল ও তাঁর ছেলেদের গিলবোয় পর্বতে মরে পড়ে থাকতে দেখেছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরদিবসে পলেষ্টীয়েরা হত লোকদের সজ্জাদি খুলিয়া লইতে আসিয়া গিল্‌বোয় পর্ব্বতে পতিত শৌল ও তাঁহার তিন পুত্রকে দেখিতে পাইল;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরদিবসে পলেষ্টীয়েরা হত লোকদের সজ্জাদি খুলিয়া লইতে আসিয়া গিল্‌বোয় পর্বতে পতিত শৌল ও তাঁহার তিন পুত্রকে দেখিতে পাইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরের দিন পলেষ্টীয়েরা মৃত লোকদের সব কিছু লুট করতে এসে দেখল গিল্‌বোয় পাহাড়ের উপরে শৌল ও তাঁর তিন ছেলের মৃতদেহ পড়ে আছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরের দিন ফিলিস্তিনীরা মৃত লোকদের সব কিছু লুট করতে এসে দেখল গিলবোয় পাহাড়ের উপরে তালুত ও তাঁর তিন ছেলের লাশ পড়ে আছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরের দিন ফিলিস্তিনীরা নিহত লোকদের অস্ত্রশস্ত্র ও সাজসজ্জা খুলে নিতে এসে গিলবোয়া পাহাড়ে শৌল ও তাঁর তিন পুত্রের মৃতদেহ দেখতে পেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পরদিন পলেষ্টীয়রা মৃতদের দেহ থেকে জিনিস লুঠ করতে চলে গেল| গিল্বোয় পর্বত চূড়ায় সে তারা শৌল আর তাঁর তিন পুত্রের মৃতদেহ দেখতে পেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরের দিন পলেষ্টীয়রা নিহত লোকদের পোশাক খুলে নিয়ে এসে গিলবোয় পর্বতে পড়ে থাকা শৌল ও তাঁর তিন ছেলেকে দেখতে পেল;