1 Samuel 31:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা তাঁর মাথা কেটে ফেলল ও সাজ-পোশাক খুলে নিল এবং তাদের দেবালয়ে ও লোকদের মধ্যে সেই সুখবর জানবার জন্য ফিলিস্তিনীদের দেশের সর্বত্র প্রেরণ করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা তাঁর মাথা কেটে নিয়েছিল ও তাঁর অস্ত্র-সজ্জাও খুলে নিয়েছিল, এবং তারা ফিলিস্তিনীদের গোটা দেশ জুড়ে তাদের দেবদেবীর মন্দিরে মন্দিরে ও প্রজাদের মধ্যে এই খবর ঘোষণা করার জন্য দূতদের পাঠিয়ে দিয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তাহারা তাঁহার মস্তক ছেদন করিয়া সজ্জা খুলিয়া লইল, এবং আপনাদের দেবালয়ে ও লোকদের মধ্যে সেই বার্ত্তা জ্ঞাপনার্থে পলেষ্টীয়দের দেশের সর্ব্বত্র প্রেরণ করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন তাহারা তাঁহার মস্তক ছেদন করিয়া সজ্জা খুলিয়া লইল, এবং আপনাদের দেবালয়ে ও লোকদের মধ্যে সেই বার্তা জ্ঞাপনার্থে পলেষ্টীয়দের দেশের সর্বত্র প্রেরণ করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা শৌলের মাথা কেটে ফেলল এবং তাঁর সাজ-পোশাক ও অস্ত্রশস্ত্র খুলে নিল। এই খবর তাদের সমস্ত দেব-মন্দিরে এবং লোকদের কাছে ঘোষণা করবার জন্য তারা পলেষ্টীয়দের দেশের সব জায়গায় সেগুলো পাঠিয়ে দিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা তালুতের মাথা কেটে ফেলল এবং তাঁর সাজ-পোশাক ও অস্ত্রশস্ত্র খুলে নিল। এই খবর তাদের সমস্ত দেব-মন্দিরে এবং লোকদের কাছে ঘোষণা করবার জন্য তারা ফিলিস্তিনীদের দেশের সব জায়গায় সেগুলো পাঠিয়ে দিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা শৌলের মাথা কেটে ফেলল ও তাঁর অস্ত্রশস্ত্র আর সাজসজ্জা খুলে নিল। এই শুভ সংবাদ সমস্ত দেশময় এবং জনসাধারণের কাছে জানাবার জন্য তারা ফিলিস্তিনীদের দেশের সর্বত্র লোক পাঠিয়ে দিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা শৌলের মাথাটা কেটে নিল| শৌলের বর্ম নিয়ে নিল| তারা পলেষ্টীয়দের কাছে খবর দিয়ে দিল| তাদের মূর্ত্তিসমূহের মন্দিরেও তারা এই খবর নিয়ে গেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন তারা তাঁর মাথা কেটে পোশাক খুলে নিল এবং নিজেদের দেবালয়ে ও লোকেদের মধ্যে সেই বার্তা জানানোর জন্য পলেষ্টীয়দের দেশে সব জায়গায় পাঠাল৷