1 Samuel 4:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন ফিলিস্তিনীরা যুদ্ধ করলো এবং ইসরাইল আহত হয়ে প্রত্যেকে যার যার তাঁবুতে পালিয়ে গেল। আর মহাসংহার হল, কেননা ইসরাইলের মধ্যে ত্রিশ হাজার পদাতিক মারা পড়লো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব ফিলিস্তিনীরা যুদ্ধ করল, আর ইস্রায়েলীরা পরাজিত হয়ে প্রত্যেকে নিজের নিজের তাঁবুতে ফিরে গেল। হত্যালীলা চরম শিখরে পৌঁছাল; ইস্রায়েল 30,000 পদাতিক সৈন্য হারাল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন পলেষ্টীয়েরা যুদ্ধ করিলেন, এবং ইস্রায়েল আহত হইয়া প্রত্যেক জন আপন আপন তাম্বুতে পলায়ন করিল। আর মহাসংহার হইল, কেননা ইস্রায়েলের মধ্যে ত্রিশ সহস্র পদাতিক মারা পড়িল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন পলেষ্টীয়েরা যুদ্ধ করিল, এবং ইস্রায়েল আহত হইয়া প্রত্যেক জন আপন আপন তাম্বুতে পলায়ন করিল। আর মহাসংহার হইল, কেননা ইস্রায়েলের মধ্যে ত্রিশ সহস্র পদাতিক মারা পড়িল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন পলেষ্টীয়েরা যুদ্ধ করল আর ইস্রায়েলীয়েরা হেরে গিয়ে নিজের নিজের বাড়ীতে পালিয়ে গেল। ইস্রায়েলীয়দের অনেককে মেরে ফেলা হল; তাদের ত্রিশ হাজার পদাতিক সৈন্য মারা পড়ল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন ফিলিস্তিনীরা যুদ্ধ করল আর বনি-ইসরাইলরা হেরে গিয়ে নিজের নিজের বাড়ীতে পালিয়ে গেল। বনি-ইসরাইলদের অনেককে হত্যা করা হল; তাদের ত্রিশ হাজার পদাতিক সৈন্য মারা পড়ল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন ফিলিস্তিনীরা যুদ্ধ শুরু করল এবং ইসরায়েল পরাজিত হয়ে প্রত্যেকে নিজ নিজ শিবিরে পালিয়ে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই পলেষ্টীয়রা প্রবল বিক্রমে যুদ্ধ করে ইস্রায়েলীয়দের পরাজিত করল| ইস্রায়েলীয়দের প্রত্যেকটি সৈন্য তাঁবুতে পালিয়ে গেল| ইস্রায়েলীয়দের পক্ষে এটা একটা মারাত্মক পরাজয় ছিল| 30,000 ইস্রায়েলীয় সৈন্য নিহত হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন পলেষ্টীয়েরা যুদ্ধ করলেন এবং ইস্রায়েল আহত হয়ে প্রত্যেকজন নিজের নিজের তাঁবুতে পালিয়ে গেল। আর অনেককে হত্যা করা হল, কারণ ইস্রায়েলের মধ্য ত্রিশ হাজার পদাতিক সৈন্য মারা পড়ল।