1 Samuel 4:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আল্লাহ্র সিন্দুক দুশমনদের হস্তগত হল এবং আলীর দুই পুত্র, হফ্নি ও পীনহস্ মারা পড়লো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুর সিন্দুকটি শত্রুদের হস্তগত হল, এবং এলির দুই ছেলে, হফনি ও পীনহস মারা গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ঈশ্বরের সিন্দুক শত্রুহস্তগত হইল, এবং এলির দুই পুত্র, হফ্নি ও পীনহস, মারা পড়িল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ঈশ্বরের সিন্দুক শত্রুহস্তগত হইল, এবং এলির দুই পুত্র, হফ্নি ও পীনহস মারা পড়িল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বরের সাক্ষ্য-সিন্দুকটি শত্রুরা নিয়ে গেল। এলির দুই ছেলে হফ্নি আর পীনহস মারা পড়ল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্র সাক্ষ্য-সিন্দুকটি শত্রুরা নিয়ে গেল। আলীর দুই ছেলে হফ্নি আর পীনহস মারা পড়ল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঘোরতর হত্যাকাণ্ড সংঘটিত হল এবং ইসরায়েল বাহিনীর ত্রিশ হাজার পদাতিক সৈন্য নিহত হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পলেষ্টীয়রা ঈশ্বরের পবিত্র সিন্দুক ছিনিয়ে নিয়ে এলির পুত্র হফ্নি আর পীনহসকে হত্যা করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর ঈশ্বরের সিন্দুক শত্রুরা নিয়ে গেল এবং এলির দুই ছেলে, হফ্নি ও পীনহস, মারা পড়ল।