1 Samuel 4:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন বিন্‌ইয়ামীনীয় এক জন লোক সৈন্যশ্রেণী থেকে দৌড়ে গিয়ে সেই দিনে শীলোতে উপস্থিত হল; তার কাপড় ছেঁড়া ও মাথায় মাটি ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ঠিক সেদিনই বিন্যামীন গোষ্ঠীভুক্ত একজন লোক যুদ্ধক্ষেত্র থেকে ছিন্নবস্ত্রে ও ধূলিধূসরিত মস্তকে শীলোতে পালিয়ে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন বিন্যামীনীয় এক জন লোক সৈন্যশ্রেণী হইতে দৌড়িয়া গিয়া সেই দিবসে শীলোতে উপস্থিত হইল; তাহার বস্ত্র ছিন্ন ও মস্তকে মৃত্তিকা ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন বিন্যামীনীয় একজন লোক সৈন্যশ্রেণী হইতে দৌড়াইয়া গিয়া সেই দিবসে শীলোতে উপস্থিত লইল; তাহার বস্ত্র ছিন্ন ও মস্তকে মৃত্তিকা ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই দিন বিন্যামীন-গোষ্ঠীর একজন লোক সৈন্যদলের মধ্য থেকে বের হয়ে দৌড়ে শীলোতে গিয়ে উপস্থিত হল। তার কাপড়-চোপড় ছেঁড়া ছিল এবং সে মাথায় মাটি দিয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই দিন বিন্যামীন-গোষ্ঠীর একজন লোক সৈন্যদলের মধ্য থেকে বের হয়ে দৌড়ে শীলোতে গিয়ে উপস্থিত হল। তার কাপড়-চোপড় ছেঁড়া ছিল এবং সে মাথায় মাটি দিয়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অধিকৃত হল ঈশ্বরের চুক্তি সিন্দুক এবং এলির দুই পুত্র হফনি ও পিনহস নিহত হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেদিন বিন্যামীন গোষ্ঠীর একজন লোক যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে এল| সে যে কত দুঃখী তা বোঝানোর জন্যে কাপড় চোপড় ছিঁড়ে ফেলল, মাথায় ধূলো মাখল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন বিন্যামীনের একজন লোক সৈন্যদলের মধ্য থেকে দৌড়ে গিয়ে সেই দিন শীলোতে উপস্থিত হল; তার পোশাক ছেঁড়া এবং মাথায় মাটি ছিল।