1 Samuel 4:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আলী সেই ক্রন্দনের আওয়াজ শুনে জিজ্ঞাসা করলেন, এই কলরবের কারণ কি? তখন সেই লোকটি শীঘ্র এসে আলীকে সংবাদ দিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এলি সেই চিৎকার-চেঁচামেচি শুনে জিজ্ঞাসা করলেন, “এত গোলমাল হচ্ছে কেন?” লোকটি তৎক্ষণাৎ এলির কাছে দৌড়ে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর এলি সেই ক্রন্দনের শব্দ শুনিয়া জিজ্ঞাসা করিলেন, এই কলরবের কারণ কি? তখন সেই লোকটী শীঘ্র আসিয়া এলিকে সংবাদ দিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর এলি সেই ক্রন্দনের শব্দ শুনিয়া জিজ্ঞাসা করিলেন, এই কলরবের কারণ কি? তখন সেই লোকটি শীঘ্র আসিয়া এলিকে সংবাদ দিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এলি সেই কান্নাকাটি শুনে জিজ্ঞাসা করলেন, “এই গোলমাল কিসের?” তখন লোকটি তাড়াতাড়ি গিয়ে এলিকে খবর দিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আলী সেই কান্নাকাটি শুনে জিজ্ঞাসা করলেন, “এই গোলমাল কিসের?” তখন লোকটি তাড়াতাড়ি গিয়ে আলীকে খবর দিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এলি সেই ক্রন্দনধ্বনি শুনে জিজ্ঞাসা করলেন, এত কোলাহল হচ্ছে কেন? তখন সেই লোকটি তাড়াতাড়ি এসে এলিকে সব সংবাদ জানাল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আটানব্বই বছরের বৃদ্ধ এলি চোখে কিছু দেখতে পেতো না| কিন্তু লোকদের চিৎকার করে কান্না তার কানে আসছিল| সে জিজ্ঞেস করল, “লোকরা কিসের জন্য এত চেঁচামেচি করছে?” বিন্যামীন গোষ্ঠীর লোকটি দৌড়ে গিয়ে এলিকে সব জানাল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর এলি সেই কান্নার আওয়াজ শুনে জিজ্ঞাসা করলেন, “এই কোলাহলের কারণ কি?” তখন সেই লোকটি তাড়াতাড়ি গিয়ে এলিকে খবর দিল।