1 Samuel 4:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তাঁর পুত্রবধু পীনহসের স্ত্রী গর্ভবতী ছিল, প্রসবকাল সন্নিকট হয়েছিল; আল্লাহ্‌র সিন্দুক শত্রুহস্তগত হয়েছে এবং তার শ্বশুর ও স্বামীর মৃত্যু হয়েছে, এই সংবাদ শুনে সে নত হয়ে প্রসব করলো; কারণ তার প্রসববেদনা হঠাৎ উপস্থিত হয়েছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁর পুত্রবধূ, তথা পীনহসের স্ত্রী, গর্ভবতী ছিল ও তার প্রসবকালও ঘনিয়ে এসেছিল। ঈশ্বরের সিন্দুক শত্রুদের করায়ত্ত হয়েছে এবং তার শ্বশুরমশাই ও স্বামী মারা গিয়েছেন, এই খবর শুনে তার প্রসববেদনা শুরু হল ও সে এক সন্তানের জন্ম দিল, কিন্তু প্রসববেদনায় সে অবসন্ন হয়ে পড়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তাঁহার পুত্রবধূ, পীনহসের স্ত্রী, গর্ভবতী ছিল, প্রসবকাল সন্নিকট হইয়াছিল; ঈশ্বরের সিন্দুক শত্রুহস্তগত হইয়াছে, এবং তাহার শ্বশুর ও স্বামী মরিয়াছেন, এই সংবাদ শুনিয়া সে নত হইয়া প্রসব করিল; কারণ তাহার প্রসববেদনা হঠাৎ উপস্থিত হইয়াছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন তাঁহার পুত্রবধূ, পীনহসের স্ত্রী, গর্ভবতী ছিল, প্রসবকাল সন্নিকট হইয়াছিল; ঈশ্বরের সিন্দুক শত্রুহস্তগত হইয়াছে, এবং তাহার শ্বশুর ও স্বামী মরিয়াছেন, এই সংবাদ শুনিয়া সে নত হইয়া প্রসব করিল; কারণ তাহার প্রসববেদনা হঠাৎ উপস্থিত হইয়াছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এলির ছেলের বৌ, অর্থাৎ পীনহসের স্ত্রী তখন গর্ভবতী ছিল এবং তার প্রসবের সময়ও ঘনিয়ে এসেছিল। ঈশ্বরের সিন্দুক শত্রুদের হাতে গেছে এবং তার শ্বশুর ও স্বামী মারা গেছেন শুনে হঠাৎ তার প্রসব-বেদনা শুরু হল। হাঁটুর উপর বসে সে প্রসব করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আলীর ছেলের স্ত্রী, অর্থাৎ পীনহসের স্ত্রী তখন গর্ভবতী ছিল এবং তার প্রসবের সময়ও ঘনিয়ে এসেছিল। আল্লাহ্‌র সিন্দুক শত্রুদের হাতে গেছে এবং তার শ্বশুর ও স্বামী মারা গেছেন শুনে হঠাৎ তার প্রসব-বেদনা শুরু হল। হাঁটুর উপর বসে সে প্রসব করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁর পুত্রবধূ পিনহসের স্ত্রী সেই সময় গর্ভবতী এবং আসন্নপ্রসবা ছিল। ঈশ্বরের চুক্তিসিন্দুক অধিকৃত এবং তার শ্বশুর ও স্বামী মৃত, এই সংবাদ শুনে হঠাৎ তার প্রসব বেদনা শুরু হল, সে একটি সন্তানের জন্মদান করে মারা গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এলির পুত্রবধূ অর্থাৎ‌ পীনহসের স্ত্রী গর্ভবতী ছিল| তার সন্তান প্রসবের সময় হয়ে এসেছিল| সে জানতে পারল ঈশ্বরের পবিত্র সিন্দুক বেহাত হয়ে গেছে| আরও শুনলো তাঁর শ্বশুর এলি আর স্বামী পীনহসও বেঁচে নেই| খবর শোনার সঙ্গে সঙ্গেই তার প্রসব যন্ত্রণা শুরু হল, সন্তান ভূমিষ্ঠ হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন তাঁর ছেলের বৌ, পীনহসের স্ত্রী, গর্ভবতী ছিল, প্রসবের দিন ও ঘনিয়ে এসেছিল; ঈশ্বরের সিন্দুক শত্রুদের হাতে চলে গেছে এবং তার শ্বশুর ও স্বামী মারা গেছেন, এই খবর শুনে সে নত হয়ে প্রসব করল; কারণ প্রসব-বেদনা হঠাৎ উপস্থিত হল।