1 Samuel 4:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তার মৃত্যুকালে যে স্ত্রী-লোকেরা কাছে দাঁড়িয়েছিল, তারা বললো, ভয় নেই, তুমি তো পুত্র প্রসব করলে। কিন্তু সে কিছুই উত্তর দিল না, কিছুই মনোযোগ করলো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সে যখন মারা যাচ্ছিল, তার শুশ্রুষাকারী স্ত্রীলোকেরা বলল, “হতাশ হোয়ো না; তুমি এক পুত্রসন্তানের জন্ম দিয়েছ।” কিন্তু সে উত্তর দেয়নি বা তাদের কথায় মনোযোগও দেয়নি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তাহার মরণ সময়ে যে স্ত্রীলোকেরা নিকটে দাঁড়াইয়াছিল, তাহারা কহিল, ভয় নাই, তুমি ত পুত্র প্রসব করিলে। কিন্তু সে কিছুই উত্তর দিন না, কিছুই মনোযোগ করিল না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন তাহার মরণের সময়ে যে স্ত্রীলোকেরা নিকটে দাঁড়াইয়াছিল, তাহারা কহিল, ভয় নাই, তুমি ত পুত্র প্রসব করিলে। কিন্তু সে কিছুই উত্তর দিল না, কিছুই মনোযোগ করিল না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সে তখন মারা যাচ্ছিল বলে যে স্ত্রীলোকেরা তার কাছে ছিল তারা তাকে বলল, “ভয় নেই, তোমার ছেলে হয়েছে।” কিন্তু সে এর কোন উত্তরও দিল না এবং কোন কথায় মনোযোগও দিল না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সে তখন মারা যাচ্ছিল বলে যে স্ত্রীলোকেরা তার কাছে ছিল তারা তাকে বলল, “ভয় নেই, তোমার ছেলে হয়েছে।” কিন্তু সে এর কোন জবাবও দিল না এবং কোন কথায় মনোযোগও দিল না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মৃত্যুকালে যে রমণীরা তার শুশ্রূষা করছিল, তারা বলল, ভয় নেই, তুমি একটি পুত্রসন্তান প্রসব করেছ। কিন্তু সে কোন উত্তর দিল না বা কোন কথায় মন সংযোগ করল না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সে যখন প্রায় মরণাপন্ন তখন যে সমস্ত স্ত্রীলোক তার দেখাশুনা করছিল তারা বলল, “দুঃখ করো না| তোমার পুত্র হয়েছে|” কিন্তু এলির পুত্রবধূ সে কথায় কান দিল না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন তার মৃত্যুর দিনের যে স্ত্রীলোকেরা কাছে দাঁড়িয়েছিল, তারা বলল, “ভয় নেই, তোমার ছেলে হয়েছে।” কিন্তু সে কোন উত্তরই দিল না, কোন কথায় মনোযোগও দিল না।