1 Samuel 4:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সে বালকটির নাম ঈখাবোদ (হীনপ্রতাপ) রেখে বললো, ইসরাইল থেকে প্রতাপ গেল; কেননা আল্লাহ্‌র সিন্দুক দুশমনদের হস্তগত হয়েছিল এবং তার শ্বশুরের ও স্বামীর মৃত্যু হয়েছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সে এই বলে ছেলেটির নাম ঈখাবোদ রেখেছিল যে, “ইস্রায়েল থেকে প্রতাপ চলে গিয়েছে,” যেহেতু ঈশ্বরের সিন্দুক শত্রুদের করায়ত্ত হয়েছে এবং তার শ্বশুরমশাই ও স্বামীর মৃত্যু হয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সে বালকটীর নাম ঈখাবোদ [হীনপ্রতাপ] রাখিয়া কহিল, ইস্রায়েল হইতে প্রতাপ গেল; কেননা ঈশ্বরের সিন্দুক শত্রুহস্তগত হইয়াছিল, এবং তাহার শ্বশুরের ও স্বামীর মৃত্যু হইয়াছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সে বালকটির নাম ঈখাবোদ [হীনপ্রতাপ] রাখিয়া কহিল, ইস্রায়েল হইতে প্রতাপ গেল; কেননা ঈশ্বরের সিন্দুক শত্রুহস্তগত হইয়াছিল, এবং তাহার শ্বশুরের ও স্বামীর মৃত্যু হইয়াছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বরের সিন্দুক শত্রুদের হাতে যাবার দরুন এবং তার স্বামী ও শ্বশুর মারা যাবার দরুন সে বলল, “ইস্রায়েলীয়দের গৌরব চলে গেল।” সেইজন্য সে ছেলেটির নাম রাখল ঈখাবোদ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্‌র সিন্দুক শত্রুদের হাতে যাবার দরুন এবং তার স্বামী ও শ্বশুর মারা যাবার দরুন সে বলল, “ইসরাইলীয়দের গৌরব চলে গেল।” সেইজন্য সে ছেলেটির নাম রাখল ঈখাবোদ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বরের চুক্তিসিন্দুক অধিকৃত ও তার শ্বশুর ও স্বামী মৃত এই জন্য ‘ইসরায়েলের গৌরব অন্তর্হিত’ এই কথা বলে সে শিশুটির নাম রাখল ‘ইখাবেদ’ (গৌরব বিহীন)। সে বলল, ইসরায়েলের গৌরব অন্তর্হিত কারণ ঈশ্বরের চুক্তি সিন্দুক আজ শত্রু কবলিত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সে বলল, “ইস্রায়েলের মহিমা ছিনিয়ে নেওয়া হয়েছে|” সে শিশুটির নাম দিল ঈখাবোদ যার অর্থ হল মহিমা নেই| সে এ কাজটি করল কারণ ঈশ্বরের পবিত্র সিন্দুক শত্রুর হাতে গিয়েছিল এবং তার শ্বশুর ও স্বামী দুজনেই মারা গিয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সে ছেলেটির নাম ঈখা বোদ [হীনপ্রতাপ] রেখে বলল, “ইস্রায়েলের থেকে গৌরব চলে গেল,” কারণ ঈশ্বরের সিন্দুক শত্রুদের হাতে চলে গেছে এবং তার শ্বশুর ও স্বামীর মৃত্যু হয়েছিল।