1 Samuel 4:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে লোকেরা শিবিরে প্রবেশ করলে ইসরাইলের প্রাচীনবর্গরা বললেন, মাবুদ আজ ফিলিস্তিনীদের সম্মুখে আমাদের কেন আঘাত করলেন? এসো, আমরা শীলো থেকে আমাদের কাছে মাবুদের শরীয়ত-সিন্দুক আনাই, যেন তা আমাদের মধ্যে এসে দুশমনদের হাত থেকে আমাদের উদ্ধার করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সৈনিকরা শিবিরে ফিরে আসার পর ইস্রায়েলের প্রাচীনেরা তাদের প্রশ্ন করলেন, “সদাপ্রভু কেন ফিলিস্তিনীদের সামনে আজ আমাদের পরাজিত হতে দিলেন? এসো, শীলো থেকে আমরা সদাপ্রভুর নিয়ম-সিন্দুকটি নিয়ে আসি, যেন তিনি আমাদের সঙ্গে সঙ্গে যান এবং শত্রুদের হাত থেকে আমাদের রক্ষা করেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে লোকেরা শিবিরে প্রবেশ করিলে ইস্রায়েলের প্রাচীনবর্গ কহিলেন, সদাপ্রভু অদ্য পলেষ্টীয়দের সম্মুখে আমাদিগকে কেন আঘাত করিলেন? আইস, আমরা শীলো হইতে আপনাদের নিকটে সদাপ্রভুর নিয়ম-সিন্দুক আনাই, যেন তাহা আমাদের মধ্যে আসিয়া শত্রুগণের হস্ত হইতে আমাদিগকে নিস্তার করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে লোকেরা শিবিরে প্রবেশ করিলে ইস্রায়েলের প্রাচীনবর্গ কহিলেন, সদাপ্রভু অদ্য পলেষ্টীয়দের সম্মুখে আমাদিগকে কেন আঘাত করিলেন? আইস, আমরা শীলো হইতে আপনাদের নিকটে সদাপ্রভুর নিয়ম-সিন্দুক আনাই, যেন তাহা আমাদের মধ্যে আসিয়া শত্রুগণের হস্ত হইতে আমাদিগকে নিস্তার করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্রায়েলীয় সৈন্যেরা তাদের ছাউনিতে ফিরে গেলে পর তাদের বৃদ্ধ নেতারা বললেন, “পলেষ্টীয়দের কাছে কেন সদাপ্রভু আজ আমাদের পরাজিত করলেন? চল, আমরা সদাপ্রভুর সাক্ষ্য-সিন্দুকটি শীলো থেকে নিয়ে আসি যাতে সদাপ্রভু আমাদের সংগে থেকে শত্রুদের হাত থেকে আমাদের রক্ষা করেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইসরাইলীয় সৈন্যেরা তাদের ছাউনিতে ফিরে গেলে পর তাদের বৃদ্ধ নেতারা বললেন, “ফিলিস্তিনীদের কাছে কেন মাবুদ আজ আমাদের পরাজিত করলেন? চল, আমরা মাবুদের সাক্ষ্য-সিন্দুকটি শীলো থেকে নিয়ে আসি যাতে মাবুদ আমাদের সংগে থেকে শত্রুদের হাত থেকে আমাদের রক্ষা করেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সৈন্যেরা শিবিরে ফিরে এলে ইসরায়েলের নেতৃবৃন্দ বললেন, প্রভু পরমেশ্বর কেন আজ ফিলিস্তিনীদের কাছে আমাদের পরাজিত হতে দিলেন? চল, শীলো থেকে প্রভু পরমেশ্বরের চুক্তি সিন্দুকটি আমরা নিয়ে আসি, তাহলে তিনি আমাদের মধ্যে এসে শত্রুদের হাত থেকে আমাদের উদ্ধার করবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলীয় সৈন্যরা তাদের তাঁবুতে ফিরে এল| তাদের প্রবীণরা জানতে চাইল, “কেন প্রভু পলেষ্টীয়দের কাছে আমাদের হারিয়ে দিলেন? চলো আমরা শীলো থেকে প্রভুর সাক্ষ্যসিন্দুক আনি| তিনি যুদ্ধে আমাদের সহায় হবেন| তিনিই শত্রুদের হাত থেকে আমাদের রক্ষা করবেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে লোকেরা শিবিরে প্রবেশ করলে ইস্রায়েলের প্রাচীনেরা বললেন, “সদাপ্রভু আজ পলেষ্টীয়দের সামনে কেন আমাদেরকে আঘাত করলেন? এস, আমরা শীলো থেকে আমাদের কাছে সদাপ্রভুর নিয়ম সিন্দুকটি নিয়ে আসি, যেন তা (নিয়ম সিন্দুক টি) আমাদের মধ্য এসে শত্রুদের হাত থেকে আমাদেরকে রক্ষা করে।”