1 Samuel 4:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে মাবুদের শরীয়ত-সিন্দুক শিবিরে উপস্থিত হলে সমস্ত ইসরাইল এমন মহা-সিংহনাদ করে উঠলো যে, দুনিয়া কাঁপতে লাগল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুর নিয়ম-সিন্দুক যখন সৈন্যশিবিরে এল, ইস্রায়েলীরা সবাই এত জোরে চিৎকার করে উঠল যে ধরাতল কেঁপে উঠেছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সদাপ্রভুর নিয়ম-সিন্দুক শিবিরে উপস্থিত হইলে সমস্ত ইস্রায়েল এমন মহাসিংহনাদ করিয়া উঠিল যে, পৃথিবী কাঁপিতে লাগিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সদাপ্রভুর নিয়ম-সিন্দুক শিবিরে উপস্থিত হইলে সমস্ত ইস্রায়েল এমন মহাসিংহনাদ করিয়া উঠিল যে, পৃথিবী কাঁপিতে লাগিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুর সাক্ষ্য-সিন্দুকটি ছাউনিতে আনা হলে পর ইস্রায়েলীয়েরা সবাই এমন জোরে চিৎকার করে উঠল যে, দেশের সব জায়গায় সাড়া পড়ে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদের সাক্ষ্য-সিন্দুকটি ছাউনিতে আনা হলে পর বনি-ইসরাইলরা সবাই এমন জোরে চিৎকার করে উঠল যে, দেশের সব জায়গায় সাড়া পড়ে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বরের চুক্তি সিন্দুকটি শিবিরে উপস্থিত হলে সমগ্র ইসরায়েলী জনতার উল্লাসধ্বনিতে চারাচর প্রতিধ্বনিত হয়ে উঠল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শিবিরে প্রভুর সেই সাক্ষ্য সিন্দুক আসার সঙ্গে সঙ্গে ইস্রায়েলীয়রা জোরে চেঁচিয়ে উঠল| তাদের চিৎকারে মাটি কেঁপে উঠল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সদাপ্রভুর নিয়ম সিন্দুকটি শিবিরে উপস্থিত হলে সমস্ত ইস্রায়েল এমন জোরে চিৎকার করে উঠল যে, পৃথিবী কাঁপতে লাগল।