1 Samuel 4:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন ফিলিস্তিনীরা ঐ সিংহনাদের ধ্বনি শুনে জিজ্ঞাসা করলো, ইবরানীদের শিবিরে মহাসিংহনাদের ঐ ধ্বনি হচ্ছে কেন? পরে তারা বুঝল, মাবুদের শরীয়ত-সিন্দুক শিবিরে এসেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কোলাহল শুনে, ফিলিস্তিনীরা প্রশ্ন করল, “হিব্রুদের শিবিরে এত চিৎকার শোনা যাচ্ছে কেন?” ফিলিস্তিনীরা যখন জানতে পারল যে সদাপ্রভুর সিন্দুক শিবিরে এসেছে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন পলেষ্টীয়েরা ঐ সিংহনাদের ধ্বনি শুনিয়া জিজ্ঞাসা করিল, ইব্রীয়দের শিবিরে মহাসিংহনাদের ঐ ধ্বনি হইতেছে কেন? পরে তাহারা বুঝিল, সদাপ্রভুর নিয়ম-সিন্দুক শিবিরে আসিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন পলেষ্টীয়েরা ঐ সিংহনাদের ধ্বনি শুনিয়া জিজ্ঞাসা করিল, ইব্রীয়দের শিবিরে মহাসিংহনাদের ঐ ধ্বনি হইতেছে কেন? পরে তাহারা বুঝিল, সদাপ্রভুর নিয়ম-সিন্দুক শিবিরে আসিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পলেষ্টীয়েরা এই আওয়াজ শুনে জিজ্ঞাসা করল, “ইব্রীয়দের ছাউনিতে এ কিসের চিৎকার হচ্ছে?” তারা জানতে পারল যে, সদাপ্রভুর সাক্ষ্য-সিন্দুকটি ইস্রায়েলীয়দের ছাউনিতে এসেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ফিলিস্তিনীরা এই আওয়াজ শুনে জিজ্ঞাসা করল, “ইবরানীদের ছাউনিতে এ কিসের চিৎকার হচ্ছে?” তারা জানতে পারল যে, মাবুদের সাক্ষ্য-সিন্দুকটি বনি-ইসরাইলদের ছাউনিতে এসেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ফিলিস্তিনীরা সেই ধ্বনি শুনে বলল, ইসরায়েলীদের শিবিরে এত প্রচণ্ড কোলাহল হচ্ছে কেন? পরে তারা জানতে পারল যে প্রভু পরমেশ্বরের চুক্তি সিন্দুকটি তাদের শিবিরে উপস্থিত হয়েছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পলেষ্টীয়রা ইস্রায়েলীয়দের সেই চিৎকার শুনতে পেল| তারা বলাবলি করতে লাগল, “ইব্রীয়দের শিবিরের লোকরা এত উত্তেজিত কেন?” তারপর পলেষ্টীয়রা জানতে পারল ইস্রায়েলীয় শিবিরে প্রভুর পবিত্র সিন্দুক আনা হয়েছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন পলেষ্টীয়েরা ঐ চিৎকার শুনে জিজ্ঞাসা করল, “ইব্রীয়দের শিবিরে এত আওয়াজ হচ্ছে কেন?” পরে তারা বুঝলো, সদাপ্রভুর নিয়ম সিন্দুক শিবিরে এসেছে।