1 Samuel 4:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন ফিলিস্তিনীরা ভয় পেয়ে বললো, শিবিরে আল্লাহ্ এসেছেন। আরও বললো, হায়, হায়, এর আগে তো কখনও এমন হয় নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন তারা ভয় পেয়ে গেল। “শিবিরে একজন দেবতা এসে পড়েছেন,” তারা বলল। “আরে না! এর আগে এমনটি কখনও ঘটেনি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন পলেষ্টীয়েরা ভীত হইয়া কহিল, শিবিরে ঈশ্বর আসিয়াছেন। আরও কহিল, হায় হায়, ইহার পূর্ব্বে ত কখনও এমন হয় নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন পলেষ্টীয়েরা ভীত হইয়া কহিল, শিবিরে ঈশ্বর আসিয়াছেন। আরও কহিল, হায়, হায়, ইহার পূর্বে ত কখনও এমন হয় নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই কথা জানতে পেরে তারা ভয় পেয়ে বলল, “ঈশ্বর ওদের ছাউনিতে এসেছেন।” তারা আরও বলল, “সর্বনাশ! এর আগে তো কখনও এমন হয় নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই কথা জানতে পেরে তারা ভয় পেয়ে বলল, “আল্লাহ্ ওদের ছাউনিতে এসেছেন।” তারা আরও বলল, “সর্বনাশ! এর আগে তো কখনও এমন হয় নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন ফিলিস্তিনীরা সন্ত্রস্ত হয়ে বলল, শিবিরে একজন দেবতা এসেছেন। হায়, হায়, আমাদের সর্বনাশ হল,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পলেষ্টীয়রা ভয় পেয়ে গেল| তারা বলল, “ঈশ্বর ওদের শিবিরে এসেছেন| আমাদের এখন বেশ বিপদ| এরকম তো আগে কখনও হয় নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন পলেষ্টীয়েরা ভয় পেয়ে বলল, “শিবিরে ঈশ্বর এসেছেন।” আরও বলল, “হায়, হায়! এর আগে তো কখনও এমন হয়নি।