1 Samuel 4:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হায়, হায়, এই পরাক্রমী দেবতাদের হাত থেকে আমাদের কে উদ্ধার করবে? এঁরা সেই দেবতা, যাঁরা মরুভূমিতে নানা রকম আঘাতে মিসরীয়দের হত্যা করেছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমাদের সর্বনাশ হয়ে গেল! এইসব শক্তিশালী দেবতার হাত থেকে কে আমাদের রক্ষা করবে? তারা সেইসব দেবতা, যারা মরুপ্রান্তরে সব ধরনের উপদ্রব দিয়ে মিশরীয়দের আঘাত করেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হায়, হায়, এই পরাক্রমী দেবগণের হস্ত হইতে আমাদিগকে কে উদ্ধার করিবে? ইহাঁরা সেই দেবতা, যাঁহারা প্রান্তরে সর্ব্বপ্রকার আঘাতে মিস্রীয়দিগকে বধ করিয়াছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হায়, হায়, এই পরাক্রমী দেবগণের হস্ত হইতে আমাদিগকে কে উদ্ধার করিবে? ইঁহারা সেই দেবতা, যাঁহারা প্রান্তরে সর্বপ্রকার আঘাতে মিসরীয়দিগকে বধ করিয়াছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হায়, হায়, এই শক্তিশালী দেবতাদের হাত থেকে কে আমাদের রক্ষা করবে? মরু-এলাকায় নানা রকমের মড়ক দিয়ে এই সব দেবতারাই তো মিসরীয়দের মেরে ফেলেছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হায়, হায়, এই শক্তিশালী দেবতাদের হাত থেকে কে আমাদের রক্ষা করবে? মরুভূমিতে নানা রকমের মহামারী দিয়ে এই সব দেবতারাই তো মিসরীয়দের মেরে ফেলেছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এর আগে কখনও এমন ব্যাপার ঘটে নি। সর্বনাশ! এই মহাপরাক্রমী দেবতাদের হাত থেকে কে আমাদের উদ্ধার করবে? এই দেবতারাই তো প্রান্তরে বহুবিধ মহামারী দিয়ে মিশরীদের সংহার করেছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমরা বিপদে পড়েছি| কে আমাদের এই পরাক্রমী দেবতাদের হাত থেকে বাঁচাবে? এই সব দেবতারা মিশরীয়দের নানা ব্যাধি, ভয়ঙ্কর সব অসুখ দিয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হায়, হায়, এই শক্তিশালী দেবতাদের হাত থেকে আমাদের কে রক্ষা করবে? এরা সেই দেবতা, যাঁরা মরু এলাকায় নানা রকমের আঘাতে মিশরীয়দের হত্যা করেছিলেন।