1 Samuel 5:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তারা আল্লাহ্র সিন্দুক ইক্রোণে প্রেরণ করলো। কিন্তু আল্লাহ্র সিন্দুক ইক্রোণে উপস্থিত হলে ইক্রোণীয়েরা কান্নাকাটি করে বললো, আমাদের ও আমাদের লোকদের হত্যা করার জন্য ওরা আমাদের কাছে ইসরাইলের আল্লাহ্র সিন্দুক এনেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই তারা ঈশ্বরের সিন্দুকটিকে ইক্রোণে পাঠিয়ে দিল। ঈশ্বরের সিন্দুকটি যখন ইক্রোণে প্রবেশ করছিল, তখন ইক্রোণের অধিবাসীরা চিৎকার করে বলে উঠল, “এরা আমাদের ও আমাদের মানুষজনকে হত্যা করার জন্য ইস্রায়েলের ঈশ্বরের সিন্দুকটি আমাদের কাছে নিয়ে এসেছে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তাহারা ঈশ্বরের সিন্দুক ইক্রোণে প্রেরণ করিল। কিন্তু ঈশ্বরের সিন্দুক ইক্রোণে উপস্থিত হইলে ইক্রোণীয়েরা ক্রন্দন করিয়া কহিল, আমাদিগকে ও আমাদের লোকদিগকে বধ করিবার জন্য উহারা আমাদের কাছে ইস্রায়েলের ঈশ্বরের সিন্দুক আনিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তাহারা ঈশ্বরের সিন্দুক ইক্রোণে প্রেরণ করিল। কিন্তু ঈশ্বরের সিন্দুক ইক্রোণে উপস্থিত হইলে ইক্রোণীয়েরা ক্রন্দন করিয়া কহিল, আমাদিগকে ও আমাদের লোকদিগকে বধ করিবার জন্য উহারা আমাদের কাছে ইস্রায়েলের ঈশ্বরের সিন্দুক আনিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন তারা ঈশ্বরের সিন্দুকটি ইক্রোণ শহরে পাঠিয়ে দিল। ঈশ্বরের সিন্দুকটি ইক্রোণে নেওয়া হলে পর ইক্রোণের লোকেরা চিৎকার করে বলল, “আমাদের ও আমাদের লোকদের মেরে ফেলবার জন্যই এরা ইস্রায়েলীয়দের ঈশ্বরের সিন্দুক আমাদের কাছে নিয়ে এসেছে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন তারা আল্লাহ্র সিন্দুকটি ইক্রোণ শহরে পাঠিয়ে দিল। আল্লাহ্র সিন্দুকটি ইক্রোণে নেওয়া হলে পর ইক্রোণের লোকেরা চিৎকার করে বলল, “আমাদের ও আমাদের লোকদের মেরে ফেলবার জন্যই এরা বনি-ইসরাইলদের আল্লাহ্র সিন্দুক আমাদের কাছে নিয়ে এসেছে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন তারা ঈশ্বরের চুক্তিসিন্দুকটি এক্রোণে পাঠিয়ে দিল। কিন্তু সেটি এক্রোণে উপস্থিত হলে এক্রোণের অধিবাসীরা আর্তনাদ করে বলল, ওরা আমাদের এবং আমাদের সব লোকজনকে বধ করার জন্যেই ইসরায়েলের ঈশ্বরের চুক্তিসিন্দুকটি আমাদের কাছে এনেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই পলেষ্টীয়রা ঈশ্বরের পবিত্র সিন্দুক ইক্রোণে পাঠিয়ে দিল| কিন্তু সেটা ইক্রোণে এলে সেখানকার লোকরা ক্রন্দন করে বলল, “কেন তোমরা ইস্রায়েলের ঈশ্বরের পবিত্র সিন্দুক আমাদের ইক্রোণে আনলে? তোমরা কি আমাদের ও আমাদের লোকদের মেরে ফেলতে চাও?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তারা ঈশ্বরের সিন্দুক ইক্রোণে পাঠিয়ে দিল। কিন্তু ঈশ্বরের সিন্দুক ইক্রোণে উপস্থিত হলে ইক্রোণের লোকেরা কেঁদে বলল, “আমাদেরকে ও আমাদের লোকদেরকে মেরে ফেলবার জন্যই ওরা আমাদের কাছে ইস্রায়েলের ঈশ্বরের সিন্দুক নিয়ে এসেছে।”