1 Samuel 5:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরদিন অস্‌দোদের লোকেরা খুব ভোরে উঠে দেখলো মাবুদের সিন্দুকের সম্মুখে দাগোন ভূমিতে উবুড় হয়ে পড়ে আছে; তাতে তারা দাগোনকে তুলে পুনর্বার স্বস্থানে স্থাপন করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অস্‌দোদের অধিবাসীরা পরদিন সকালে উঠে দেখল, সদাপ্রভুর সিন্দুকের সামনে দাগোন মাটিতে মুখ থুবড়ে পড়ে আছে! তারা দাগোনকে তুলে এনে আবার স্বস্থানে বসিয়ে দিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরদিবসে অস্‌দোদের লোকেরা প্রত্যূষে উঠিল, আর দেখ, সদাপ্রভুর সিন্দুকের সম্মুখে দাগোন ভূমিতে উবুড় হইয়া পড়িয়া আছে; তাহাতে তাহারা দাগোনকে তুলিয়া পুনর্ব্বার স্বস্থানে স্থাপন করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরদিবসে অস্‌দোদের লোকেরা প্রত্যুষে উঠিল, আর দেখ, সদাপ্রভুর সিন্দুকের সম্মুখে দাগোন ভূমিতে উবুড় হইয়া পড়িয়া আছে; তাহাতে তাহারা দাগোনকে তুলিয়া পুনর্বার স্বস্থানে স্থাপন করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরদিন অস্‌দোদের লোকেরা খুব ভোরে উঠে দেখল দাগোন সদাপ্রভুর সিন্দুকের সামনে মাটিতে উবুড় হয়ে পড়ে আছে। তারা তখন দাগোনের মূর্তিটা তুলে নিয়ে তার জায়গায় রাখল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরদিন অস্‌দোদের লোকেরা খুব ভোরে উঠে দেখল দাগোন মাবুদের সিন্দুকের সামনে মাটিতে উবুড় হয়ে পড়ে আছে। তারা তখন দাগোনের মূর্তিটা তুলে নিয়ে তার জায়গায় রাখল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরের দিন ভোরে আসদোদের অধিবাসীরা দেখল, প্রভু পরমেশ্বরের চুক্তিসিন্দুকের সম্মুখে দাগোন উবুড় হয়ে পড়ে রয়েছে। তখন তারা দাগোনকে উঠিয়ে তার নিজের জায়গায় স্থাপন করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পরদিন সকালে অস্দোদের লোকরা দেখল দাগোনের মূর্ত্তিটা প্রভুর সিন্দুকের সামনেই মুখ থুবড়ে মাটিতে পড়ে আছে| অস্দোদের লোকরা মূর্ত্তিটাকে তুলে তার জায়গায় ঠিক করে রাখল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরের দিন অস্‌দোদের লোকেরা খুব ভোরে উঠে দেখল, সদাপ্রভুর সিন্দুকের সামনে দাগোন মাটিতে উপুড় হয়ে পড়ে আছে; তাতে তারা দাগোনকে তুলে নিয়ে আবার তার জায়গায় রাখল।