1 Samuel 5:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর অস্দোদীয়দের উপরে মাবুদের হাত ভারী হল এবং তিনি তাদের সংহার করলেন, অস্দোদের ও আশেপাশের লোকদেরকে স্ফোটক দ্বারা আক্রান্ত করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অস্দোদ ও পার্শ্ববর্তী এলাকার মানুষজনের উপর সদাপ্রভুর হাত ভারী হল; তাদের উপর তিনি প্রলয় নিয়ে এলেন এবং আব দিয়ে তাদের দৈহিক যন্ত্রণাগ্রস্ত করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর অস্দোদীয়দের উপরে সদাপ্রভুর হস্ত ভারী হইল, এবং তিনি তাহাদিগকে সংহার করিলেন, অস্দোদের ও আসপাশের লোকদিগকে স্ফোটক দ্বারা আঘাত করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর অস্দোদীয়দের উপরে সদাপ্রভুর হস্ত ভারী হইল, এবং তিনি তাহাদিগকে সংহার করিলেন, অস্দোদের ও আশেপাশের লোকদিগকে স্ফোটক দ্বারা আঘাত করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু অস্দোদ ও তার আশেপাশের জায়গার লোকদের মলদ্বারের মধ্যে টিউমার রোগ দিয়ে ভীষণভাবে আঘাত করে তাদের মেরে ফেললেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ অস্দোদ ও তার আশেপাশের জায়গার লোকদের মলদ্বারের মধ্যে টিউমার-রোগ দিয়ে ভীষণভাবে আঘাত করে তাদের মেরে ফেললেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর কঠোর হস্তে আসদোদের অধিবাসীদের দণ্ড দিলেন। তিনি আসদোদ এবং ঐ অঞ্চলের অধিবাসীদের দেহ বিষফোড়ার দ্বারা জর্জরিত করে শাস্তি দিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু এবার অস্দোদের লোকদের এবং তাদের প্রতিবেশীদের জীবন দুর্বিষহ করে তুললেন| প্রভু তাদের যথেষ্ট বিপদে ফেললেন| তাদের গায়ে জায়গায় জায়গায় টিউমার বা অর্বুদ দেখা দিল| সবই তাঁর আঘাত| তারপর তিনি ওদের দিকে অসংখ্য ইঁদুর ছেড়ে দিলেন| তারা জাহাজে এবং মাটিতে ছোটাছুটি করতে লাগল| শহরের লোকরা বেশ ভয় পেয়ে গেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর অস্দোদীয়দের উপরে সদাপ্রভুর হাত ভারী হল এবং তিনি তাদেরকে ধ্বংস করলেন, অস্দোদের ও আশেপাশের লোকদেরকে ফোড়ার মাধ্যমে আঘাত করলেন।