1 Samuel 5:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে অস্‌দোদীয়েরা এরকম দেখে বললো, ইসরাইলের আল্লাহ্‌র সিন্দুক আমাদের কাছে থাকবে না; কেননা আমাদের উপরে ও আমাদের দেবতা দাগোনের উপরে তাঁর হাত কষ্টদায়ক হয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যা যা ঘটছিল, তা দেখে অস্‌দোদের মানুষজন বলল, “ইস্রায়েলের ঈশ্বরের সিন্দুকটি এখানে আমাদের সঙ্গে যেন না থাকে, কারণ তাঁর হাত আমাদের ও আমাদের দেবতা দাগোনের উপর ভারী হয়ে পড়েছে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে অস্‌দোদীয়েরা এইরূপ দেখিয়া কহিল, ইস্রায়েলের ঈশ্বরের সিন্দুক আমাদের কাছে থাকিবে না; কেননা আমাদের উপরে ও আমাদের দেবতা দাগোনের উপরে তাঁহার হস্ত ক্লেশদায়ক হইয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে অস্‌দোদীয়েরা এইরূপ দেখিয়া কহিল, ইস্রায়েলের ঈশ্বরের সিন্দুক আমাদের কাছে থাকিবে না; কেননা আমাদের উপরে ও আমাদের দেবতা দাগোনের উপরে তাঁহার হস্ত ক্লেশদায়ক হইয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই অবস্থা দেখে অস্‌দোদের লোকেরা বলল, “আমরা ইস্রায়েলীয়দের ঈশ্বরের সিন্দুক আমাদের কাছে আর রাখব না, কারণ তিনি আমাদের ও আমাদের দেবতা দাগোনকে ভীষণভাবে আঘাত করছেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই অবস্থা দেখে অস্‌দোদের লোকেরা বলল, “আমরা বনি-ইসরাইলদের আল্লাহ্‌র সিন্দুক আমাদের কাছে আর রাখব না, কারণ তিনি আমাদের ও আমাদের দেবতা দাগোনকে ভীষণভাবে আঘাত করছেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই দেখে আসদোদের অধিবাসীরা বলল, ইসরায়েলের আরাধ্য ঈশ্বরের চুক্তিসিন্দুক আমাদের কাছে রাখা চলবে না কারণ আমাদের উপর এবং আমাদের দেবতা দাগোনের উপর তিনি কঠোরহস্ত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এইসব দেখে অস্দোদের লোকরা বলাবলি করল, “ইস্রায়েলের ঈশ্বরের পবিত্র সিন্দুক এখানে যেন না থাকে, ইস্রায়েলের ঈশ্বর আমাদের আর দেবতা দাগোনকে শাস্তি দিচ্ছেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে অস্‌দোদীয়রা এইরকম দেখে বলল, “ইস্রায়েলের ঈশ্বরের সিন্দুক আমাদের কাছে থাকবে না; কারণ আমাদের ও আমাদের দেবতা দাগোনের উপরে তাঁর হাত যন্ত্রণাদায়ক হয়ে উঠেছে।”