1 Samuel 5:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব তারা লোক পাঠিয়ে ফিলিস্তিনীদের ভূপালদের তাদের কাছে একত্র করে বললো, ইসরাইলের আল্লাহ্‌র সিন্দুকের বিষয়ে আমাদের কি কর্তব্য? ভূপালেরা বললেন, ইসরাইলের আল্লাহ্‌র সিন্দুক গাতে নিয়ে যাওয়া হোক। তাতে তারা ইসরাইলের আল্লাহ্‌র সিন্দুক সেখানে নিয়ে গেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব তারা ফিলিস্তিনীদের সব শাসনকর্তাকে একত্রিত করে বলল, “ইস্রায়েলের ঈশ্বরের সিন্দুকটি নিয়ে আমরা কী করব?” তারা উত্তর দিল, “ইস্রায়েলের ঈশ্বরের সিন্দুকটি গাতে পাঠিয়ে দেওয়া যাক।” অতএব তারা ইস্রায়েলের ঈশ্বরের সিন্দুকটি সেখানে পাঠিয়ে দিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব তাহারা লোক পাঠাইয়া পলেষ্টীয়দের ভূপালদিগকে আপনাদের নিকটে একত্র করিয়া কহিল, ইস্রায়েলের ঈশ্বরের সিন্দুকের বিষয়ে আমাদের কি কর্ত্তব্য? ভূপালেরা কহিলেন, ইস্রায়েলের ঈশ্বরের সিন্দুক গাতে নীত হউক। তাহাতে তাহারা ইস্রায়েলের ঈশ্বরের সিন্দুক তথায় লইয়া গেল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব তাহারা লোক পাঠাইয়া পলেষ্টীয়দের ভূপালদিগকে আপনাদের নিকটে একত্র করিয়া কহিল, ইস্রায়েলের ঈশ্বরের সিন্দুকের বিষয়ে আমাদের কি কর্তব্য? ভূপালেরা কহিলেন, ইস্রায়েলের ঈশ্বরের সিন্দুক গাতে নীত হউক। তাহাতে তাহারা ইস্রায়েলের ঈশ্বরের সিন্দুক তথায় লইয়া গেল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাজেই তারা লোক পাঠিয়ে পলেষ্টীয়দের সব শাসনকর্তাদের এক জায়গায় ডেকে এনে জিজ্ঞাসা করল, “ইস্রায়েলীয়দের ঈশ্বরের সিন্দুকটা নিয়ে আমরা কি করব?” তাঁরা বললেন, “ইস্রায়েলীয়দের ঈশ্বরের সিন্দুকটা গাত শহরে নিয়ে যাওয়া হোক।” তাতে অস্‌দোদের লোকেরা ইস্রায়েলীয়দের ঈশ্বরের সিন্দুকটি গাতে নিয়ে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাজেই তারা লোক পাঠিয়ে ফিলিস্তিনীদের সব শাসনকর্তাদের এক জায়গায় ডেকে এনে জিজ্ঞাসা করল, “ইসরাইলীয়দের আল্লাহ্‌র সিন্দুকটা নিয়ে আমরা কি করব?” তাঁরা বললেন, “ইসরাইলীয়দের আল্লাহ্‌র সিন্দুকটা গাৎ শহরে নিয়ে যাওয়া হোক।” তাতে অস্‌দোদের লোকেরা বনি-ইসরাইলদের আল্লাহ্‌র সিন্দুকটি গাৎ শহরে নিয়ে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অতএব তারা লোক পাঠিয়ে ফিলিস্তিনীদের সমস্ত ভূস্বামীদের সমবেত করে তাদের জিজ্ঞাসা করল, ইসরায়েলের আরাধ্য ঈশ্বরের চুক্তিসিন্দুক সম্পর্কে আমাদের করণীয় কি? তাঁরা বললেন, সিন্দুকটি গাৎ-এ নিয়ে যাওয়া হোক। তখন তারা চুক্তিসিন্দুকটি গাৎ-এ নিয়ে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অস্দোদের লোকরা পাঁচজন পলেষ্টীয় শাসককে ডাকল| তাদের ওরা জিজ্ঞেস করল, “ইস্রায়েলের ঈশ্বরের এই পবিত্র সিন্দুক নিয়ে আমাদের কি করা উচিৎ‌?” শাসকরা বলল, “ইস্রায়েলের ঈশ্বরের পবিত্র সিন্দুক গাতে নিয়ে যাও|” সেই মতো পলেষ্টীয়রা পবিত্র সিন্দুক সেখান থেকে সরিয়ে দিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেইজন্য তারা লোক পাঠিয়ে পলেষ্টীয়দের শাসনকর্ত্তাদের নিজেদের কাছে এক জায়গায় ডেকে এনে বলল, “ইস্রায়েলের ঈশ্বরের সিন্দুকের বিষয়ে আমাদের কি কর্তব্য?” শাসনকর্তারা বললেন, “ইস্রায়েলের ঈশ্বরের সিন্দুক গাতে নিয়ে যাওয়া হোক।” তাতে তারা ইস্রায়েলের ঈশ্বরের সিন্দুক সেখানে নিয়ে গেল।