1 Samuel 5:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা নিয়ে যাবার পর ঐ নগরের বিরুদ্ধে মাবুদের হস্তক্ষেপ অত্যন্ত ত্রাসজনক হল এবং তিনি নগরের ছোট কি বড় সমস্ত লোককে আঘাত করলেন, তাদের স্ফোটক হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু তারা সেটিকে সেখানে পাঠিয়ে দেওয়ার পর, সদাপ্রভুর হাত সেই নগরটির বিরুদ্ধেও প্রসারিত হল, সেখানেও মহা আতঙ্ক ছড়িয়ে পড়ল। ছোটো-বড়ো নির্বিশেষে, নগরের সব মানুষজনের শরীরে আব ফুটিয়ে তিনি তাদের দৈহিক যন্ত্রণা দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা লইয়া গেলে পর ঐ নগরের বিরুদ্ধে সদাপ্রভুর হস্ত অত্যন্ত ত্রাসজনক হইল, এবং তিনি নগরের ছোট কি বড় সকল লোককে আঘাত করিলেন, তাহাদের স্ফোটক হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা লইয়া গেলে পর ঐ নগরের বিরুদ্ধে সদাপ্রভুর হস্ত অত্যন্ত ত্রাসজনক হইল, এবং তিনি নগরের ছোট কি বড় সকল লোককে আঘাত করিলেন, তাহাদের স্ফোটক হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা সিন্দুকটি সেখানে নিয়ে গেলে পর সদাপ্রভু সেই শহরের বিরুদ্ধে হাত উঠালেন। তাতে সেখানকার লোকেরা ভীষণ ভয় পেল। তিনি শহরের ছোট-বড় সব লোককে আঘাত করলেন, আর তাতে সকলের সেই টিউমার রোগ হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা সিন্দুকটি সেখানে নিয়ে গেলে পর মাবুদ সেই শহরের বিরুদ্ধে হাত উঠালেন। তাতে সেখানকার লোকেরা ভীষণ ভয় পেল। তিনি শহরের ছোট-বড় সব লোককে আঘাত করলেন, আর তাতে সকলের সেই টিউমার-রোগ হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু সেটি সেখানে নিয়ে যাওয়ার পর সেই নগরের উপর ঈশ্বরের কঠোর দণ্ড নেমে এল এবং সেখানে মহাত্রাসের সঞ্চার হল। তিনি নগরের ছোট বড় সকলকেই আঘাত করলেন এবং তারা বিষফোড়ার দ্বারা আক্রান্ত হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু তারা ঈশ্বরের পবিত্র সিন্দুক গাতে নিয়ে যাবার পর প্রভু সেখানকার শহরের লোকদের শাস্তি দিলেন| তারা বেশ ভয় পেয়ে গেল| তারা বিপদে পড়ল| বালক বৃদ্ধ সকলের গায়েই টিউমার বা অর্বুদ দেখা গেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা নিয়ে যাওয়ার পরে সেই শহরের বিরুদ্ধে সদাপ্রভুর হাত খুবই ভয়ঙ্কর হয়ে উঠলো এবং তিনি শহরের ছোট বড় সমস্ত লোককে আঘাত করলেন, তাদের ফোড়া হল।