1 Samuel 6:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
লোকেরা তা-ই করলো; দুগ্ধবতী দু’টি গাভী নিয়ে ঘোড়ার গাড়িতে জুড়ে দিল ও তাদের বাচ্চা দু’টি ঘরে বন্ধ করে রাখলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব তারা এরকমই করল। তারা এ ধরনের দুটি গরু নিয়ে সেগুলি গাড়িতে জুড়ে দিল ও বাছুরগুলিকে খোঁয়াড়ে পুরে দিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
লোকেরা সেইরূপ করিল; দুগ্ধবতী দুইটী গাভী লইয়া শকটে যুড়িল, ও তাহাদের বৎস দুইটী ঘরে বদ্ধ করিয়া রাখিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
লোকেরা সেইরূপ করিল; দুগ্ধবতী দুইটি গাভী লইয়া শকটে জুড়িল, ও তাহাদের বৎস দুইটি ঘরে বদ্ধ করিয়া রাখিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁরা তখন তা-ই করলেন। লোকেরা দুধ দেওয়া দু’টা গাভী নিয়ে গাড়ীতে জুড়ে দিল আর তাদের বাছুরগুলোকে ঘরে আট্‌কে রাখল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁরা তখন তা-ই করলেন। লোকেরা দুধ দেওয়া দু’টা গাভী নিয়ে গাড়ীতে জুড়ে দিল আর তাদের বাছুরগুলোকে ঘরে আট্‌কে রাখল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ফিলিস্তিনীরা সেইমত কাজ করল। তারা দুটি দুগ্ধবতী গাভী নিয়ে শকটে জুড়ে দিল এবং তাদের বাছুর দুটিকে ঘরে আটকে রাখল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পলেষ্টীয়রা যাজক ও যাদুকরদের কথামত কাজ করল| সদ্য বিয়োনো গাভী তারা পেয়ে গেল| গাভী দুটো গাড়ীর সঙ্গে জুড়ে দিল আর বাছুরদের গোয়ালে ঢুকিয়ে দিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
লোকেরা সেই রকম করল; দুধ দেওয়া দুটো গরু নিয়ে গাড়ীতে জুড়ল ও তাদের বাছুরগুলোকে ঘরে আটকে রাখল।