1 Samuel 6:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে মাবুদের সিন্দুক এবং ঐ সোনার ইঁদুর ও স্ফোটক মূর্তিধারী আধার নিয়ে ঘোড়ার গাড়ির উপরে স্থাপন করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুর সিন্দুকটি তারা গাড়িটির উপর বসিয়ে দিল এবং সেটির পাশাপাশি তারা কাঠের বাক্সের মধ্যে সোনার ইঁদুর ও আবের ছাঁচও রেখে দিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সদাপ্রভুর সিন্দুক এবং ঐ স্বর্ণময় মূষিক ও স্ফোটক প্রতিমাধারী আধার লইয়া শকটের উপরে স্থাপন করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সদাপ্রভুর সিন্দুক এবং ঐ স্বর্ণময় মূষিক ও স্ফোটক প্রতিমাধারী আধার লইয়া শকটের উপরে স্থাপন করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর তারা সেই গাড়ীর উপরে সদাপ্রভুর সিন্দুকটি রাখল এবং তার পাশে রাখল সেই বাক্সটা যার মধ্যে ছিল সোনার ইঁদুর ও সোনার টিউমারগুলো।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর তারা সেই গাড়ীর উপরে মাবুদের সিন্দুকটি রাখল এবং তার পাশে রাখল সেই বাক্সটা যার মধ্যে ছিল সোনার ইঁদুর ও সোনার টিউমারগুলো।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরে তারা প্রভু পরমেশ্বরের চুক্তিসিন্দুকটি এবং স্বর্ণমুষিক ও স্ফোটকের প্রতিমূর্তিবাহী আধারটি এনে শকটের উপরে স্থাপন করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর পলেষ্টীয়রা ভেতরে রেখে দিল প্রভুর পবিত্র সিন্দুক| সোনার টিউমার আর ইঁদুরের ছাঁচগুলোর থলিটাও রেখে দিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সদাপ্রভুর সিন্দুক এবং ঐ সোনার ইঁদুর ও টিউমারের মূর্তিগুলি বাক্সে নিয়ে গাড়ীর উপরে রাখল।