1 Samuel 6:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সেই দুই গাভী বৈৎশেমশের সোজা পথ ধরে, রাজপথ দিয়ে হাম্বারব করতে করতে চললো, ডানে বা বামে ফিরল না। ফিলিস্তিনীদের ভূপালেরাও বৈৎ-শেমশের অঞ্চল পর্যন্ত তাদের পিছনে পিছনে গেলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
গরুগুলি তখন সোজা পথের মাঝখান দিয়ে হাম্বা হাম্বা ডাক ছেড়ে বেত-শেমশের দিকে এগিয়ে গেল; সেগুলি ডাইনে বা বাঁয়ে, কোনোদিকেই ঘোরেনি। বেত-শেমশের সীমান্ত পর্যন্ত ফিলিস্তিনী শাসনকর্তারা সেগুলির পশ্চাদ্ধাবন করে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সেই দুই গাভী বৈৎ-শেমশের সোজা পথ ধরিয়া চলিল, রাজপথ দিয়া হাম্বারব করিতে করিতে চলিল, দক্ষিণে কি বামে ফিরিল না; এবং পলেষ্টীয়দের ভূপালগণ বৈৎ-শেমশের অঞ্চল পর্য্যন্ত তাহাদের পশ্চাতে পশ্চাতে গেলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সেই দুইটি গাভী বৈৎশেমশের সোজা পথ ধরিয়া চলিল, রাজপথ দিয়া হাম্বারব করিতে করিতে চলিল, দক্ষিণে কি বামে ফিরিল না; এবং পলেষ্টীয়দের ভূপালগণ বৈৎ-শেমশের অঞ্চল পর্যন্ত তাহাদের পশ্চাতে পশ্চাতে গেলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন গাভী দু’টা ডানে-বাঁয়ে না ঘুরে ডাকতে ডাকতে রাজপথ দিয়ে সোজা বৈৎ-শেমশের দিকে চলল। পলেষ্টীয়দের শাসনকর্তারা গাড়ীটার পিছনে পিছনে বৈৎ-শেমশের সীমা পর্যন্ত গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন গাভী দু’টা ডানে-বাঁয়ে না ঘুরে ডাকতে ডাকতে রাজপথ দিয়ে সোজা বৈৎ-শেমশের দিকে চলল। ফিলিস্তিনীদের শাসনকর্তারা গাড়ীটার পিছনে পিছনে বৈৎ-শেমশের সীমা পর্যন্ত গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন গাভী দুটি রাজপথ দিয়ে হাম্বারব করতে করতে সোজা বেৎ-শেমেশের দিকে চলল, দক্ষিণে কি বামে ফিরল না। ফিলিস্তিনী ভূস্বামীরা তাদের পিছন পিছন বেৎ-শেমেশের সীমান্ত পর্যন্ত গেলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
গাভীদুটো সোজা বৈৎ-শেমশের দিকে গেল, সমস্ত রাস্তা তারা হাম্বা হাম্বা শব্দ করে চলল| ডাইনে কি বাঁয়ে একবারও ঘুরল না| পলেষ্টীয় শাসকরা বৈৎ-শেমশের সীমানা পর্যন্ত গাভী দুটোর পেছনে পেছনে গেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সেই দুটো গরু বৈৎ-শেমশের সোজা পথ ধরে চলল, রাজপথ দিয়ে হাম্বা রব করতে করতে চলল, ডানে কিম্বা বাঁয়ে ফিরল না এবং পলেষ্টীয়দের শাসনকর্তারা বৈৎ-শেমশের সীমা পর্যন্ত তাদের পিছনে পিছনে গেলেন।