1 Samuel 6:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ঐ সময়ে বৈৎ-শেমশ নিবাসীরা উপত্যকাতে গম কাটছিল; তারা চোখ তুলে সিন্দুকটি দেখলো, দেখে খুবই খুশি হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বেত-শেমশের মানুষজন তখন উপত্যকায় ক্ষেতের গম কাটছিল, আর চোখ তুলে চেয়ে তারা সিন্দুকটি দেখতে পেয়ে আনন্দে মেতে উঠল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ঐ সময়ে বৈৎ-শেমশ নিবাসীরা তলভূমিতে গোম কাটিতেছিল; তাহারা চক্ষু তুলিয়া সিন্দুকটী দেখিল, দেখিয়া আহ্লাদিত হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ঐ সময়ে বৈৎ-শেমশ-নিবাসীরা তলভূমিতে গম কাটিতেছিল; তাহারা চক্ষু তুলিয়া সিন্দুকটি দেখিল, দেখিয়া আহ্লাদিত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বৈৎ-শেমশের লোকেরা তখন উপত্যকার মধ্যে গম কাটছিল। তারা চোখ তুলে চাইতেই সিন্দুকটি তাদের চোখে পড়ল এবং তারা খুশী হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বৈৎ-শেমশের লোকেরা তখন উপত্যকার মধ্যে গম কাটছিল। তারা চোখ তুলে চাইতেই সিন্দুকটি তাদের চোখে পড়ল এবং তারা খুশী হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই সময় বেৎ-শেমেশের অধিবাসীরা উপত্যকাভূমিতে গম কাটছিল, তারা চোখ তুলে ঈশ্বরের চুক্তিসিন্দুকটি দেখতে পেয়ে আনন্দিত হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বৈৎ-শেমশের লোকরা উপত্যকার ক্ষেত্র থেকে গম তুলছিল| তারা পবিত্র সিন্দুকটা দেখে খুব খুশী হয়ে সিন্দুকটা পাবার জন্য ছুটে গেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঐ দিনের বৈৎ-শেমশের লোকেরা উপত্যকায় গম কাটছিল। তারা চোখ তুলে সিন্দুকটি দেখল, দেখে খুবই খুশী হল।