1 Samuel 6:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ঐ ঘোড়ার গাড়ি বৈৎ-শেমশীয় ইউসার ক্ষেতে উপস্থিত হয়ে থেমে র্‌ইল; সেই স্থানে একখানা বড় পাথর ছিল; পরে তারা ঘোড়ার গাড়ির কাঠ কেটে ঐ গাভীগুলোকে পোড়ানো-কোরবানী হিসেবে মাবুদের উদ্দেশে কোরবানী দিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
গাড়িটি বেত-শেমশের অধিবাসী যিহোশূয়ের ক্ষেতে পৌঁছে বিশাল এক পাষাণ-পাথরের পাশে এসে দাঁড়াল। সেখানকার মানুষজন গাড়িটির কাঠ কেটে গরুগুলি হোমবলিরূপে সদাপ্রভুর উদ্দেশে উৎসর্গ করে দিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে ঐ শকট বৈৎ-শেমশীয় যিহোশূয়ের ক্ষেত্রে উপস্থিত হইয়া স্থগিত হইল; সেই স্থানে একখানা বৃহৎ প্রস্তর ছিল; পরে তাহারা শকটের কাষ্ঠ চিরিয়া ঐ গাভীদিগকে হোমার্থে সদাপ্রভুর উদ্দেশে উৎসর্গ করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে ঐ শকট বৈৎ-শেমশীয় যিহোশূয়ের ক্ষেত্রে উপস্থিত হইয়া স্থগিত হইল; সেই স্থানে একখানি বৃহৎ প্রস্তর ছিল; পরে তাহারা শকটের কাষ্ঠ চিরিয়া ঐ গাভীদিগকে হোমার্থে সদাপ্রভুর উদ্দেশে উৎসর্গ করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বৈৎ-শেমশে এসে গাড়ীটা যিহোশূয়ের ক্ষেতের মধ্যে একটা বড় পাথরের পাশে গিয়ে থামল। ইস্রায়েলীয়েরা সেই গাড়ীটার কাঠ কেটে নিয়ে ঐ দু’টা গাভী দিয়ে সদাপ্রভুর উদ্দেশে একটা পোড়ানো-উৎসর্গের অনুষ্ঠান করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বৈৎ-শেমশে এসে গাড়ীটা ইউসার ক্ষেতের মধ্যে একটা বড় পাথরের পাশে গিয়ে থামল। বনি-ইসরাইলরা সেই গাড়ীটার কাঠ কেটে নিয়ে ঐ দু’টা গাভী দিয়ে মাবুদের উদ্দেশে একটা পোড়ানো-কোরবানী দিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শকটটি বেৎ-শেমেশের যিহোশূয়ের ক্ষেতে এসে থামল। সেখানে প্রকাণ্ড একটি পাথর ছিল। তারা তখন ঐ শকটের কাঠ চিরে শকটবাহী গাভীদুটিকে হোমবলিস্বরূপ প্রভু পরমেশ্বরের উদ্দেশে উৎসর্গ করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মাঠটা ছিল বৈৎ‌-শেমশের বাসিন্দা যিহোশূয়ের| সেই মাঠের ওপর একটা বড় পাথরের কাছে এসে গাড়ীটা থামল| বৈৎ‌-শেমশের লোকরা গরুর গাড়ী থেকে গাড়ীটা আলাদা করে গাভী দুটোকে মেরে ফেলল এবং সেগুলো তারা প্রভুর কাছে নিবেদন করল| লেবীয়রা প্রভুর পবিত্র সিন্দুক আর সোনার ছাঁচের থলেটা নামিয়ে আনল| তারা প্রভুর সিন্দুক আর থলেটা পাথরের ওপর রাখল| সেদিন বৈৎ‌-শেমশের লোকরা প্রভুকে হোমবলি নিবেদন করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে ঐ গাড়ী বৈৎ-শেমশে যিহোশূয়ের ক্ষেতের মধ্যে উপস্থিত হয়ে থেমে গেল; সেখানে একটা বড় পাথর ছিল; পরে তারা গাড়ীটার কাঠ কেটে নিয়ে ঐ গরুগুলি হোমের জন্য সদাপ্রভুর উদ্দেশ্যে উৎসর্গ করল।