1 Samuel 6:15 — Compare Translations
8 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর লেবীয়েরা মাবুদের সিন্দুকটি এবং সোনার বস্তুগুলো সহ আধারটি নামিয়ে ঐ পবিত্র পাথরের উপরে রাখল এবং বৈৎ-শেমশের লোকেরা সেই দিনে মাবুদের উদ্দেশে পোড়ানো-কোরবানী ও অন্যান্য কোরবানী দিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
লেবীয়রা সোনার বস্তুগুলি দিয়ে ভরা বাক্সটি সমেত সদাপ্রভুর সিন্দুকটিকে নামিয়ে এনে সেগুলি সেই বিশাল পাষাণ-পাথরটির উপর সাজিয়ে রাখল। সেইদিন বেত-শেমশের লোকজন সদাপ্রভুর উদ্দেশে হোমবলি ও উপহার উৎসর্গ করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর লেবীয়েরা সদাপ্রভুর সিন্দুর এবং তৎসহ ঐ স্বর্ণময় বস্তুগুলি সম্বলিত আধার নামাইয়া ঐ মহৎ প্রস্তরের উপরে রাখিল, এবং বৈৎ-শেমশের লোকেরা সেই দিবসে সদাপ্রভুর উদ্দেশে হোম ও বলিদান করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর লেবীয়েরা সদাপ্রভুর সিন্দুক এবং তৎসহ ঐ স্বর্ণময় বস্তুগুলি-সম্বলিত আধার নামাইয়া ঐ বৃহৎ প্রস্তরের উপরে রাখিল, এবং বৈৎ-শেমশের লোকেরা সেই দিবসে সদাপ্রভুর উদ্দেশে হোম ও বলিদান করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর আগে লেবীয়েরা সদাপ্রভুর সিন্দুকটি এবং সোনার জিনিস সুদ্ধ বাক্সটা নামিয়ে সেই বড় পাথরটার উপর রেখেছিল। সেই দিন বৈৎ-শেমশের লোকেরা সদাপ্রভুর উদ্দেশে পোড়ানো এবং অন্যান্য উৎসর্গের অনুষ্ঠান করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর আগে লেবীয়রা মাবুদের সিন্দুকটি এবং সোনার জিনিস সুদ্ধ বাক্সটা নামিয়ে সেই বড় পাথরটার উপর রেখেছিল। সেই দিন বৈৎ-শেমশের লোকেরা মাবুদের উদ্দেশে পোড়ানো এবং অন্যান্য কোরবানী দিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
লেবীয়েরা এসে প্রভু পরমেশ্বরের চুক্তিসিন্দুকটি এবং তার সঙ্গে স্বর্ণদ্রব্যবাহী আধারটি নামিয়ে সেই প্রকাণ্ড পাথরটির উপর রাখল। বেৎ-শেমেশের অধিবাসীরা সেদিন প্রভু পরমেশ্বরের উদ্দেশে হোম ও বলি উৎসর্গ করল।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর লেবীয়েরা সদাপ্রভুর সিন্দুক এবং তার সঙ্গে ঐ সোনার জিনিসগুলি সমেত বাক্সটা নামিয়ে সেই বড় পাথরটার উপর রাখল এবং বৈৎ-শেমশের লোকেরা সেই দিনের সদাপ্রভুর উদ্দেশ্যে হোম ও বলিদান করল।