1 Samuel 6:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি বৈৎ-শেমশের লোকদের মধ্যে অনেককে আক্রমণ করলেন, কারণ তারা মাবুদের সিন্দুকে দৃষ্টিপাত করেছিল, ফলত তিনি পঞ্চাশ হাজার লোকের মধ্যে সত্তরজনকে আঘাত করে মেরে ফেললেন এবং তাতে লোকেরা মাতম করলো, কেননা মাবুদ মহা আঘাতে লোকদের আক্রমণ করেছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু ঈশ্বর বেত-শেমশের অধিবাসীদের মধ্যে কয়েকজনকে আঘাত করলেন, তাদের মধ্যে সত্তর জনকে মেরে ফেললেন কারণ তারা সদাপ্রভুর সিন্দুকের ভিতরে তাকিয়েছিল। সদাপ্রভু লোকজনের উপর এই ভীষণ আঘাত হেনেছিলেন বলে তারা শোকপ্রকাশ করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি বৈৎ-শেমশের লোকদের মধ্যে কাহাকে কাহাকে আঘাত করিলেন, কারণ তাহারা সদাপ্রভুর সিন্দুকে দৃষ্টিপাত করিয়াছিল, ফলতঃ তিনি লোকদের মধ্যে সত্তর জনকে, [এবং] পঞ্চাশ সহস্র জনকে আঘাত করিলেন, তাহাতে লোকেরা বিলাপ করিল, কেননা সদাপ্রভু মহা আঘাতে লোকদিগকে আঘাত করিয়াছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি বৈৎ-শেমশের লোকদের মধ্যে কাহাকেও কাহাকেও আঘাত করিলেন, কারণ তাহারা সদাপ্রভুর সিন্দুকে দৃষ্টিপাত করিয়াছিল, ফলতঃ তিনি লোকদের মধ্যে সত্তর জনকে, [এবং] পঞ্চাশ সহস্র জনকে আঘাত করিলেন, তাহাতে লোকেরা বিলাপ করিল, কেননা সদাপ্রভু মহা আঘাতে লোকদিগকে আঘাত করিয়াছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বৈৎ-শেমশের কিছু লোক সদাপ্রভুর সিন্দুকের ভিতরে চেয়ে দেখেছিল বলে সদাপ্রভু তাদের মেরে ফেললেন। তিনি তখন সেখানকার পঞ্চাশ হাজার সত্তর জনকে মেরে ফেলেছিলেন। তিনি এই ভীষণ আঘাত করেছিলেন বলে লোকেরা বিলাপ করতে লাগল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বৈৎ-শেমশের কিছু লোক মাবুদের সিন্দুকের ভিতরে চেয়ে দেখেছিল বলে মাবুদ তাদের মেরে ফেললেন। তিনি তখন সেখানকার পঞ্চাশ হাজার সত্তর জনকে মেরে ফেলেছিলেন। তিনি এই ভীষণ আঘাত করেছিলেন বলে লোকেরা বিলাপ করতে লাগল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরে প্রভু পরমেশ্বর বেৎ-শেমেশের অধিবাসীদের মধ্যে কিছু লোককে আঘাত করলেন, কারণ তারা প্রভু পরমেশ্বরের চুক্তি সিন্দুকটির ভিতরে দৃষ্টিপাত করেছিল। তারা সংখ্যায় ছিল সত্তর জন। ফলে সমস্ত লোক শোকে অভিভূত হল কারণ প্রভু পরমেশ্বরের প্রচণ্ড আঘাতে তাদের সংহার করেছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু বৈৎ‌-শেমশের লোকরা যখন প্রভুর পবিত্র সিন্দুক দেখতে পেল তখন সেখানে কোন যাজক ছিল না| তাই ঈশ্বর বৈৎ‌-শেমশের 70 জন লোককে হত্যা করলেন| প্রভুর এই কঠোর শাস্তির জন্য বৈৎ‌-শেমশের লোকরা খুব কাঁদল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তিনি বৈৎ-শেমশের লোকদের মধ্যে কিছু জনকে আঘাত করলেন, কারণ তারা সদাপ্রভুর সিন্দুকে দৃষ্টিপাত করেছিল। তিনি সত্ত র জন লোককে মেরে ফেললেন। লোকেরা শোক করেছিল, কারণ সদাপ্রভু মহাআঘাতে লোকদের আঘাত করেছিলেন।