1 Samuel 6:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ফিলিস্তিনীরা পুরোহিত ও গণকদের ডেকে এনে বললো, মাবুদের সিন্দুকের বিষয়ে আমাদের কি কর্তব্য? বল দেখি, আমরা কি দিয়ে তা স্বস্থানে পাঠিয়ে দেব?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ফিলিস্তিনীরা যাজক ও গণৎকারদের ডেকে পাঠিয়ে বলল, “সদাপ্রভুর সিন্দুকটিকে নিয়ে আমরা কী করব? আমাদের বলুন, কীভাবে আমরা এটিকে স্বস্থানে ফেরত পাঠাব?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে পলেষ্টীয়েরা যাজক ও মন্ত্রজ্ঞদিগকে ডাকাইয়া কহিল, সদাপ্রভুর সিন্দুকের বিষয়ে আমাদের কি কর্ত্তব্য? বল দেখি, আমরা কি দিয়া তাহা স্বস্থানে পাঠাইয়া দিব?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে পলেষ্টীয়েরা যাজক ও মন্ত্রজ্ঞদিগকে ডাকাইয়া কহিল, সদাপ্রভুর সিন্দুকের বিষয়ে আমাদের কি কর্তব্য? বল দেখি, আমরা কি দিয়া তাহা স্বস্থানে পাঠাইয়া দিব?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে পলেষ্টীয় শাসনকর্তারা পুরোহিত ও গণকদের ডেকে বললেন, “আমরা সদাপ্রভুর সিন্দুকটি নিয়ে কি করব? আমাদের বল, কিভাবে আমরা এটাকে তার নিজের জায়গায় পাঠিয়ে দেব?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে ফিলিস্তিনী শাসনকর্তারা পুরোহিত ও গণকদের ডেকে বললেন, “আমরা মাবুদের সিন্দুকটি নিয়ে কি করব? আমাদের বল, কিভাবে আমরা এটাকে তার নিজের জায়গায় পাঠিয়ে দেব?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরে ফিলিস্তিনীরা পুরোহিত ও দৈবজ্ঞদের ডেকে এনে বলল। প্রভু পরমেশ্বরের চুক্তিসিন্দুক সম্পর্কে আমাদের কর্তব্য কি? বল, আমরা কিভাবে এটিকে স্বস্থানে পাঠিয়ে দেব?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা যাজক আর যাদুকরদের ডাকল| তাদের জিজ্ঞাসা করল, “প্রভুর এই সিন্দুক নিয়ে আমাদের কি করা উচিৎ‌? কি করে আমরা সেটা যথাস্থানে ফিরিয়ে দিতে পারি?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে পলেষ্টীয়েরা যাজক ও গণকদের ডেকে বলল, “সদাপ্রভুর সিন্দুকের বিষয়ে আমাদের কি কর্তব্য? বল তো, আমরা কিভাবে এটাকে নিজের জায়গায় পাঠিয়ে দেব?”