1 Samuel 6:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর বৈৎ-শেমশের লোকেরা বললো, মাবুদের সাক্ষাতে, এই পবিত্র আল্লাহ্র সাক্ষাতে, কে দাঁড়াতে পারে? আর তিনি আমাদের কাছ থেকে কার কাছে যাবেন?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বেত-শেমশের অধিবাসীরা প্রশ্ন করল, “এই পবিত্র ঈশ্বরের, সদাপ্রভুর সামনে কে দাঁড়াতে পারে? এখান থেকে সিন্দুকটি কাদের কাছে যাবে?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর বৈৎ-শেমশের লোকেরা কহিল, সদাপ্রভুর সাক্ষাতে, এই পবিত্র ঈশ্বরের সাক্ষাতে, কে দাঁড়াইতে পারে? আর তিনি আমাদের হইতে কাহার কাছে যাইবেন?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর বৈৎ-শেমশের লোকেরা কহিল, সদাপ্রভুর সাক্ষাতে, এই পবিত্র ঈশ্বরের সাক্ষাতে, কে দাঁড়াইতে পারে? আর তিনি আমাদের হইতে কাহার কাছে যাইবেন?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা বলল, “এই পবিত্র ঈশ্বর সদাপ্রভুর সামনে কে টিকে থাকতে পারবে? এখান থেকে এখন তাঁকে কার কাছে পাঠানো যায়?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা বলল, “এই পবিত্র মাবুদ আল্লাহ্র সামনে কে টিকে থাকতে পারবে? এখান থেকে এখন তাঁকে কার কাছে পাঠানো যায়?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বেৎ-শেমেশের অধিবাসীরা বলল এই পবিত্র ঈশ্বর প্রভু পরমেশ্বরের সম্মুকে কে দাঁড়াতে পারে? তিনি আমাদের কাছ থেকে কার কাছে যাবেন? তখন তারা কিরিয়াত-জিয়ারিমের অধিবাসীদের কাছে দূত পাঠিয়ে বলল, ফিলিস্তিনীরা প্রভু পরমেশ্বরের চুক্তিসিন্দুক ফিরিয়ে দিয়েছে, তোমরা এসে সেটি তোমাদের নগরে নিয়ে যাও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লোকরা বলল, “এই পবিত্র সিন্দুকটির দেখাশোনা করবার যাজক কোথায়? এখান থেকে সরিয়ে নিয়ে আমরা এটাকে কোথায় পাঠাবো?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর বৈৎ-শেমশের লোকেরা বলল, “সদাপ্রভুর সামনে, এই পবিত্র ঈশ্বরের সামনে, কে দাঁড়াতে পারে? আর তিনি আমাদের কাছ থেকে কার কাছে যাবেন?”