1 Samuel 6:21 — Compare Translations

8 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তারা কিরিয়ৎ-যিয়ারীম-নিবাসীদের কাছে দূত পাঠিয়ে বললো, ফিলিস্তিনীরা মাবুদের সিন্দুক ফিরিয়ে দিয়েছে, তোমরা নেমে এসো, তোমাদের কাছে তা তুলে নিয়ে যাও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে তারা কিরিয়ৎ-যিয়ারীমের অধিবাসীদের কাছে দূত পাঠিয়ে বলল, “ফিলিস্তিনীরা সদাপ্রভুর সিন্দুকটি ফেরত পাঠিয়েছে। তোমরা নেমে এসো এবং সেটি তোমাদের নগরে নিয়ে যাও।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তাহারা কিরিয়ৎ-যিয়ারীম-নিবাসীদের কাছে দূত পাঠাইয়া বলিল, পলেষ্টীয়েরা সদাপ্রভুর সিন্দুক ফিরাইয়া আনিয়াছে, তোমরা নামিয়া আইস, আপনাদের নিকটে তাহা তুলিয়া লইয়া যাও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তাহারা কিরিয়ৎ-যিয়ারীম-নিবাসীদের কাছে দূত পাঠাইয়া বলিল, পলেষ্টীয়েরা সদাপ্রভুর সিন্দুক ফিরাইয়া আনিয়াছে, তোমরা নামিয়া আইস, আপনাদের নিকটে তাহা তুলিয়া লইয়া যাও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর তারা কয়েকজন লোককে দিয়ে কিরিয়ৎ-যিয়ারীমের লোকদের কাছে বলে পাঠাল, “পলেষ্টীয়েরা সদাপ্রভুর সিন্দুক ফিরিয়ে দিয়েছে। তোমরা নেমে এসে সিন্দুকটি তোমাদের কাছে নিয়ে যাও।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর তারা কয়েকজন লোককে দিয়ে কিরিয়ৎ-যিয়ারীমের লোকদের কাছে বলে পাঠাল, “ফিলিস্তিনীরা মাবুদের সিন্দুক ফিরিয়ে দিয়েছে। তোমরা নেমে এসে সিন্দুকটি তোমাদের কাছে নিয়ে যাও।”
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিরিয়ৎ-যিয়ারীমে একজন যাজক ছিল| বৈৎ‌-শেমশের লোকরা সেখানে দূত পাঠাল| দূতরা বলল, “পলেষ্টীয়রা প্রভুর পবিত্র সিন্দুক ফিরিয়ে দিয়েছে| এবার তোমরা নেমে এসো| সিন্দুকটি তোমাদের শহরে নিয়ে যাও|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তারা কিরিয়ৎ যিয়ারীমের লোকদের কাছে দূত পাঠিয়ে বলল, “পলেষ্টীয়েরা সদাপ্রভুর সিন্দুক ফিরিয়ে নিয়ে এসেছে, তোমরা নেমে এস, তোমাদের কাছে তা তুলে নিয়ে যাও।”